বিনোদন

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস

নির্বাচনী অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌসের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারে অংশ নেওয়া চিত্রনায়ক ফেরদৌস ও অন্যরা, জনসমাগমের মাঝে. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তারমধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন, ভোট বাতিল হয়েছে ১০টি।

নির্বাচনে এককভাবে চিত্রনায়ক ফেরদৌস ভোট পেয়েছেন ২৪০টি। কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী ছিলেন তিনি।

ফেরদৌস ছাড়াও এই পদে বিজয়ী হয়েছেন ১০ জন। তাদের মধ্যে অঞ্জনা ২২৫ ভোট, অরুনা বিশ্বাস ১৯২ ভোট, অমিত হাসান ২২৭ ভোট, আলীরাজ ২০৩ ভোট,  কেয়া ২১২ ভোট, চুন্নু ২২০ ভোট, জেসমিন ২০৮ ভোট, মৌসুমী ২২৫ ভোট, রোজিনা ১৮৫ ভোট, সুচরিতা ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এরমধ্যে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয় লাভ করেন ১০ জন এবং মিশা-জায়েদ প্যানেল থেকে ১১ জন বিজয়ী হন।

বিষয়:অভিনয় জায়েদ নিপুণ ফেরদৌস মিশা সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…