চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে পর্যবেক্ষকরা বাধার শিকার হয়েছেন: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১২:০৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

বিএনপির নির্বাচন বর্জনের পর ভোট গ্রহন প্রক্রিয়ায় কোন নিয়ন্ত্রণ ছিলো না, এমনকি অপ্রাপ্ত বয়স্কদেরও পোলিং এজেন্ট নিয়োগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের প্রধান নির্বাহী ড.আব্দুল আলীম।

চ্যানেল আই অনলাইনকে তি‌নি বলেন,এবারের সিটি নির্বাচনে প্রত্যাশার তুলনায় ভোটার উপস্থিতি ছিল অনেক কম। বেলা ১টা পর্যন্ত তা সর্বোচ্চ ২৫ থেকে ২৬ শতাংশের মতো। আর বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণার পর তা আরও কমে যায়।

তিনি বলেন, অনেক জায়গায় ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এমন‌কি কিছু কিছু কেন্দ্রে সকালেই ব্যালট শেষের মতো ঘটনা ঘটে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাড়ে ছয় হাজার স্থানীয় পর্যবেক্ষকের পাশাপাশি দেড়শ’ বিদেশি পর্যবেক্ষক থাকার কথা বলা হলেও প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

ড. আব্দুল আলীম বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতো পর্যবেক্ষকের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা ছিলো অনেক কম।

এমনকি পর্যবেক্ষক কার্ড পেতে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে বলেও তিনি দা‌বি করেন। তবে এজন্য কারা দায়ী তা স্পষ্ট করেননি তিনি।

Reneta

নির্বাচনে পর্যবেক্ষকরা বাধার শিকার হয়েছেন বলে তি‌নি অভিযোগ করেন। কারা বাধা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ একটি দলের সমর্থক, আবার পুলিশ ও কর্মকর্তারাও পর্যবেক্ষকদের বের করে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যবেক্ষকসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT