চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ন্যায় ও সত্যের কবর রচনা করেছে আওয়ামী লীগ: কাদের সিদ্দিকী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৪৪ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঐক্যফ্রন্টের অন্যতম শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন: নির্বাচনে ন্যায় ও সত্যের কবর রচনা করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতের আর কোন ভাবেই মানুষের আস্থা নিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না। রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তিনি।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন: আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে যে তারা বিশ্বাস করেন না, জনগণের প্রতি তাদের আস্থা নেই এটা তারা দিবালোকের মত প্রমাণ করে দিয়েছে। এবারের নির্বাচনে যে মানুষের আস্থা ছিলো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সরকার এবং আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ধুয়েমুছে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোন জায়গা নেই। আমি লিখিত দিতে পারি, মানুষের ভোটে আওয়ামী লীগ আর কোন নির্বাচনে জয়ী হতে পারবে না।

তিনি আরও বলেন: মানুষের কাছ থেকে তাদের ভোট কেড়ে নেয়া, এর থেকে জঘন্য অপরাধ আর কোন কিছুতেই নেই। এ রকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি। মানুষের নির্বাচনের প্রতি যতটা আস্থা ছিল তা নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে যেভাবে শুনেছি, সখীপুর-বাসাইলের নির্বাচন আমি স্বচক্ষে দেখলাম, এটাকে কোন নির্বাচন বলে না।

ঐক্যফ্রন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন: এই মুহূর্তে কোন মন্তব্য করা যাচ্ছে না। দলীয় নেতাদের সাথে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচী জানানো হবে।

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনকাদের সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT