চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন আসলে একটি অপশক্তি সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন করে।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘হিন্দু-বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদের’ সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।

ঐক্যফ্রন্টের নেতাদের বর্ণচোর – ভন্ড মন্তব্য করে তিনি বলেন, জাতির জন্য দুর্ভাগ্য তারা বঙ্গবন্ধু আদর্শের কথা বলেন। মুজিব কোর্ট গায়ে দিয়ে বিএনপি- জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে। এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। নির্বাচনে জয়ী হয়ে তাদেরকে চূড়ান্ত পরাজয় করা হবে।

বিজয়ের মাসের শুরু থেকেই সারাদেশে বিজয় মঞ্চ তৈরি করা হবে। ১৪ দলের প্রার্থীকে বিজয় করার জন্য একটি সমন্বয় কমিটিও গঠন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নৌ- মন্ত্রী শাহাজাহান খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননাসিমনির্বাচনমোহাম্মদ নাসিমসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT