বাংলাদেশ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক

নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

অাগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব হেলালুদ্দীন অাহমদের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। সভায় ২৩টি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে: ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেয়ার পদক্ষেপ, নির্বাচনী প্রচার, পর্যবেক্ষক নিয়োগ, পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা, নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিম নিয়োগ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, আবহাওয়ার পূর্বাভাস এবং আগাম প্রচারণা সামগ্রী অপসারণ ও বিবিধ।

বৈঠকে ভোটকেন্দ্রের প্রয়োজনীয় সংস্কার, পার্বত্য/দুর্গম এলাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া ও মালামাল পরিবহন, নির্বাচনী প্রচার পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, ঋণখেলাপির তথ্য, আগাম প্রচার সামগ্রী অপসারণ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে বলেও জানা যায়।

চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বিষয়:একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…