কুমিল্লার কোর্টবাড়ি গন্ধমতির বড় কবরস্থান সংলগ্ন এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
জঙ্গি আস্তানার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছে সোয়াত টিম রওনা দিয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের একদিন আগে এ জঙ্গি আস্তানার খোঁজ মিলল।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গিয়েই সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।
গত ২২ মার্চ মধ্যরাত থেকে সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযান চলাকালেই রোববার আতিয়ার মহলের কাছাকাছি দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ ৬ জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। অবশেষে মঙ্গলবার সেই বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী।
এরপর গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।







