চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণ করবে মিরপুরের জঙ্গি আব্দুল্লাহঃ র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
জঙ্গি আস্তানায় অভিযান।

জঙ্গি আস্তানায় অভিযান।

রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানায় থাকা দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহসহ অন্যরা আত্মসমর্পণে সম্মত হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে মিরপুর মাজার রোডের ওই ভবনের পঞ্চম তলার বারান্দায় এসে হাত নেড়ে উচ্চস্বরে র‌্যাবের নিকট তাদের আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানায়।

তিনি বলেন, আব্দুল্লাহ রাতে তার দুই স্ত্রী, দুই সন্তান ও দু’সহযোগীসহ ভবন থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করবে বলে জানিয়েছে। এর আগে র‌্যাবের পক্ষ থেকে তাকে আত্মসমর্পণের আহবান জানানো হলে সে র‌্যাবের কাছে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চায়।

আত্মসমর্পণের পর ভবনে তল্লাশি চালিয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান।
র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শণকালে সাংবাদিকদের জানান, ওই ভবনের পঞ্চম তলায় দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহসহ ৭জন অবস্থান করছে এবং তাদের কাছে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যও রয়েছে।

তিনি জানান, দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহ তার দুই স্ত্রী, দুই সন্তান ও দু’সহযোগীসহ মোট ৭জন ওই ভবনের পঞ্চম তলায় অবস্থান নিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। আব্দুল্লাহ র‌্যাবকে জানিয়েছে, তার কক্ষে ৫০টির মত আইইডি রয়েছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ রয়েছে। তার কাছে একটি পিস্তল রয়েছে বলে র‌্যাব ধারণা করছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ইতোমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টির ৬৫ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। এদের মধ্যে ১৫জন শিশু, ২৪জন নারী ও ২৬জন পুরুষ রয়েছে। এদের মধ্যে আবদুল্লাহর এক বোনও রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, আবদুল্লাহ ২০০৫ সাল থেকে জঙ্গিবাদে জড়িত। দীর্ঘদিন ধরে সে মিরপুর মাজার রোডে বসবাস করে আসছে। সে কবুতরের ব্যবসার পাশাপাশি আইপিএস ও ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজও করতো।

Reneta

মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাব সদস্যরা সোমবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘিরে ফেলার পর সেখান থেকে চারটি বোমা ছোড়া হয়। এরমধ্যে পেট্রোল বোমাও ছিল। এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ি থেকে র‌্যাবের দিকে গুলিও ছোড়া হয়েছিল বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT