চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
জঙ্গি আস্তানায় অভিযান।

জঙ্গি আস্তানায় অভিযান।

অন্ধকারের কারণে রাজধানীর মিরপুরের জঙ্গি আস্তানায় র‌্যাবের তল্লাশি স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার তল্লাশি শুরু হবে বলে জানিয়েছেন  র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

গতকাল (মঙ্গলবার) সকালে বাড়ির গ্যাস, পানির সাথে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর তল্লাশি পরিচালনা সম্ভব না বলে আজকের মতো অভিযান স্থগিত করা হয় বলে জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, ‘জঙ্গি আব্দুল্লাহর কাছে থাকা শক্তিশালী রাসায়নিক বোমার বিস্ফোরণে পুরো চারতলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচতলাও ক্ষতিগ্রস্ত হয়। জঙ্গি আব্দুল্লাহসহ মোট সাতটি মৃতদেহ পুরে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।’ আব্দুল্লাহর বাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো। নব্য জেএমবির শীর্ষ নেতা জঙ্গি তামিম এই বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

জঙ্গিদের পরিচয় সম্পর্কে র‌্যাব মহাপরিচালক বলেন, শরীরের বিভিন্ন অংশ আলাদা হয়ে যাওয়ায় তাদের সনাক্ত করা যায়নি। ডিএনএ টেস্ট করে পরিচয় জানানো হবে। তবে ধারণা করা হচ্ছে, আত্মঘাতীরা জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই ছেলে সন্তান ও দুই সহযোগী।

র‍্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল জানান, জঙ্গি আব্দুল্লাহর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তার বাবা ইউসুফ আলী অনেক আগেই মারা গেছেন। ওই আস্তানায় আবদুল্লাহর সঙ্গে তার দুই স্ত্রী ফাতেমা ও নাসরিন ছিল। ছিল দুই শিশু ওসামা ও ওমর। সঙ্গে আবদুল্লাহর দুই সহযোগীও ছিল।

এর আগে ২৪ ঘণ্টার চেষ্টায়ও জঙ্গিদের আত্মসমর্পন করানো যায়নি বলে জানায় র‌্যাব। তাই দফায় দফায় বিস্ফোরণ ও গোলাগুলির পর র‌্যাব অভিযান মঙ্গলবার রাত পৌণে ১২টায় স্থগিত করা হয়েছিল।

মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে তিন থেকে চারটি ভারী বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করে র‌্যাব। থেমে থেমে চলে র‌্যাবের গুলি। তার আগে জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-ছেলেসহ আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

অভিযান চলাকালে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সরিয়ে নেয়া হয় ভবনের ২৪টি ফ্ল্যাটের ২৩টির ৬৫ জন বাসিন্দাকে। তাদেরকে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে।

টাঙ্গাইল অভিযানে আটক জঙ্গিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছাকাছি বর্ধনবাড়ি এলাকায় সোমবার রাতে অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব সদস্যরা ৬ তলা ভবনটি ঘিরে রাখে। সেখানে জঙ্গি আবদুল্লাহ ও তার সহযোগীদের অবস্থান সম্পর্কে তখন প্রাথমিকভাবে নিশ্চিত হয় এলিট ফোর্স।

ট্যাগ: জঙ্গি অভিযানমিরপুর জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বড় টার্গেট দিতে পারলে অসম্ভব কিছু না’

পরবর্তী

উইকেটে পরিবর্তন দেখছেন না ওয়ার্নার-মোস্তাফিজ

পরবর্তী
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেটে পরিবর্তন দেখছেন না ওয়ার্নার-মোস্তাফিজ

ইনিয়েস্তা ইস্যুতে চরম বিভ্রান্তি

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT