সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের সুযোগ থাকলেও নির্বাচনের আগে সরকারের পদত্যাগের কোনো বিধান নেই বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মানে নির্বাহী বিভাগকে অকার্যকর করা বলেও মনে করেন তিনি।
সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের‘ক’ ধারায় সংসদ বহাল রেখে নির্বাচন করার বিধান থাকলেও একই অনুচ্ছেদের ৩ এর ‘খ’ বলছে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা যায়।গত জাতীয় নির্বাচন হয়েছিল সংসদ বহাল রেখে।
তবে নির্বাচন নিয়ে গণমানুষের আস্থা ধরে রাখাসহ রাজনৈতিক সংকট এড়াতে এবার সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের পরামর্শ দিয়েছেন শাহদীন মালিক।
তিনি বলছেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে না। তবে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনকালীন সরকারে এক দশমাংশ নির্দলীয় ব্যক্তি রাখার পরামর্শ তার।
নির্বাচনের ৪০ দিন আগে থেকে সেনাবাহিনীকে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেওয়ার যে দাবি সে বিষয়েও চরম আপত্তি তার।
শাহদীন মালিক বলছেন, নির্বাচনের আগে অনেক দাবিই উঠছে যা সংবিধানসম্মত নয়। তবে সংবিধানে মধ্যে থেকেও অনেক সম্ভাব্য সংকট এড়ানোর সুযোগ রয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








