চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী সহিংসতায় প্রাণ হারাল ১১ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৬
রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে জামালপুরে ৪, চট্টগ্রামে ৩, নোয়াখালীতে ২, পঞ্চগড়ে ১ এবং নারায়ণগঞ্জে নিহত হয়েছে ১ জন। নিহতদের মধ্যে কুমিল্লার এক চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রামের মেম্বার প্রার্থী রয়েছেন। বিচ্ছিন্ন সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ।

কারচুপির অভিযোগ এনে ভোটবর্জনের ঘটনা ঘটে মুন্সিগঞ্জ, পাবনা, নাটোর, গাইবান্ধা, জামালপুর, কুমিল্লা, বরিশাল, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়। অনিয়মের অভিযোগে ৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। কান্দির গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়। তিনটি কেন্দ্রে স্থগিত করা হয় ভোটগ্রহণ।

Banglabid

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইন শৃংখলাবাহিনীর ধাওয়ায় পড়ে গিয়ে সৈয়দ আহমেদ নামে এক ভোটারের মৃত্যু হয়।

চট্টগ্রামের পটিয়ায় বড় উঠান ইউনিয়নের মেম্বার প্রার্থী মোহাম্মদ ইয়াসিনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। বোয়ালখালীতে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। চট্টগ্রামের ইছানগরেও নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় দুই নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। আগের চার দফা ইউপি নির্বাচনেও ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে।

Reneta

কুমিল্লার তিতাসে ভোটকেন্দ্রে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের ৫ জনকে ঢাকায় আনা হয়েছে।

এর বাইরে বেশ কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষও হয়েছে। কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে গাইবান্ধার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ভোট কারচুপির অভিযোগে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যালট পেপারে সিল দেয়ায় আওয়ামী লীগের এক এজেন্টকে একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বামনা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার পাশাপাশি নির্বাচনী দায়িত্ব থেকে ওসিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে গাইবান্ধার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। গাইবান্ধার পলাশবাড়ির মহাদিপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী মুকুল আহম্মেদ ভোট বর্জন করেছেন।

দেশের ৭শ’ ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয় শনিবার সকাল ৮ টায়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এ দফায় ভোট হচ্ছে ৪৫ জেলার ৯৩ উপজেলায়। ভোটার প্রায় ১ কোটি ১০ লাখ। ভোটকেন্দ্র ৬ হাজার ৪৮৪টি। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২ লাখ সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফাদি মিথ্যা বলছে: জয়

পরবর্তী

ট্রলারডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু

পরবর্তী

ট্রলারডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু

পূর্ণিমার পর্দায় ফেরার গল্প

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT