চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দিষ্ট সময়ে আমদানি মূল্য পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
অর্থনীতি
A A
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

কোনো কোনো ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণপত্রের বিপরীতে আমদানি দায় পরিশোধ করছে না। আমদানি মূল্য পরিশোধে দেরি করলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তাই যথাসময়ে বিল পরিশোধ করতে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

দেশে কার্যরত বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোন কোন তফসিলি ব্যাংক আমদানি ঋণপত্রের বিপরীতে বিলের মূল্য পরিশোধে অনাকাঙ্ক্ষিত দেরি করছে। আমদানি মূল্য পরিশোধ না করা বা অনাকাঙ্ক্ষিত বিলম্ব করার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়াও বিলম্বের জন্য সুদ পরিশোধসহ ঋণপত্রের বিদেশি ব্যাংকের কনফার্মেশন বাবদ ব্যয় বৃদ্ধি আমদানিকে ব্যয়বহুল করছে। ব্যয় বৃদ্ধি প্রত্যক্ষভাবে বৈদেশিক লেনদেন ভারসাম্যে অধিক নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।

তাই যথাসময়ে আমদানি দায় পরিশোধে সব অনুমোদিত ডিলার ব্যাংকের শাখাকে নির্দেশনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যথা নিয়মে আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমদানি ব্যয়বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT