চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরীহ মানুষকে হয়রানি নয়, টার্গেটেড গ্রেপ্তার হচ্ছে: আইজিপি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:৪০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে ঘিরে সারা দেশে কোন নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা টার্গেটেড। যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

আইজিপি বৃহস্পতিবার রাতে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশকে কোন নৈরাজ্য সৃষ্টির কোন আশঙ্কা আছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন: জ্বালাও পোড়াও কর্মসূচির সামান্যতম সুযোগ কাউকে দেওয়া হবে না। যা আগেও দেয়া হয়নি।

ড.পাটোয়ারী বলেন, আমরা জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এ নিরাপত্তা ব্যবস্থা ততোদিন থাকবে যতোদিন আমরা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়। এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আহত পুলিশের ছয় সদস্যকে দেখতে হাসপাতালে যান। এসময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন।

Reneta

আহত ছয় সদস্যের মধ্যে চারজন কাকরাইলে এবং দু’জন বকশীবাজারে আহত হন। এদের মধ্যে একজন রমনা থানার এসআই খায়রুল ইসলাম বাশার ও অন্যরা পুলিশ লাইন্সে কর্মরত।

এসময় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশ হেড কোয়াটার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT