নিজেকে আকর্ষণীয় রাখতে ভালোবাসেন সোনম কাপুর। সোজা সাপটা কথা বলে আলোচনায়ও থাকেন তিনি। এবার তিনি জানালেন খাবারের অভ্যাস বদলে ফেলার প্রসঙ্গ। পশু-পাখি খুব ভালোবাসেন তিনি। তাই পুরোপুরি নিরামিষাশী হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনম।
বলিউডের সবচাইতে আকর্ষণীয় নিরামিষাশী বলা হয় সোনম কাপুরকে। তিনি অনেক বছর ধরেই মাছ-মাংস খান না। তবে নিরামিষাশী হলেও এতদিন দুগ্ধ জাতীয় খাবার খেতেন। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন দুগ্ধ জাতীয় খাবার খাওয়া বাদ দেবেন। দুধের বদলে সয়া মিল্ক খাওয়া শুরু করবেন তিনি।
ফ্যাশনের ক্ষেত্রেও সোনমের জীবপ্রেম প্রবল। আসল লোমের তৈরি শীতের পোশাকের বদলে নকল লোমের পোশাক পছন্দ করেন। এমনকি চামড়ার তৈরি পণ্য নিজে কিনে ব্যবহার করেন না। কেউ উপহার দিলে সেটা ব্যবহার করা ছাড়া নিজে চামড়ার পণ্য কিনেন না সোনম কাপুর। বলিউড হাঙ্গামা।











