আদালত

নিরাপদ ফুটপাত প্রদানে ব্যর্থতা প্রশ্নে হাইকোর্টের রুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা সিটিতে সাধারণ নাগরিকদের চলাচলে নিরাপদ ফুটপাত প্রদানের ব্যর্থতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনায় করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছফওয়ান করিম।

গত ১০ জানুয়ারি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন বহুতল ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা মারা যান। নিহত দিপু সানার ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করে দোষীদের শাস্তি চেয়েছেন।

অন্যদিকে, দিপু সানার মৃত্যুর ঘটনার তদন্তে একটা উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি করা ও ভুক্তভোগীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট করেন আইনজীবী মোশাররফ হোসেন।

বিষয়:ঢাকা সিটি ফুটপাত হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…