চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাহীনতায় সাংবাদিক নদীর শিশু কন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
অপরাধ, জনপদ, পাবনা
A A

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যার ৩ দিন অতিবাহিত হলেও এর প্রকৃত রহস্য উদঘাটন হয়নি। নদীর মায়ের দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্যরা এখনো ধরা-ছোঁয়ারা বাইরে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে নদীর মা ও শিশু কন্যাসহ তার পরিবার।

সুবর্ণা আক্তার নদী হত্যার পরদিন তার মায়ের দায়ের করা মামলায় প্রধান আসামি ইদ্রাল ফার্মাসিউটিক্যালস এর মালিক ও নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার দেখায়।

আবুল হোসেনকে ঘটনার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এছাড়া ৩ দিন অতিবাহিত হলেও এর প্রকৃত রহস্য উদঘাটন হয়নি। এ মামলার অন্য আসামীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার।

Banglabid

এদিকে নদীর একমাত্র শিশু কন্যা জান্নাত (৭) এবং তার বিধবা মাসহ পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন নদী। কিন্ত নদী না থাকায় তার মেয়েসহ ওই পরিবারের কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যসহ মানবাধিকার কর্মীরাও।

পুলিশ বলছে, নদী হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনার রাধানগরে আদর্শ গার্লস স্কুলের সামনে ভাড়া বাসায় নদী তার একমাত্র মেয়ে শিশু জান্নাত এবং মা মর্জিনা বেগমকে নিয়ে বাস করতেন। মঙ্গলবার আনুমানিক রাত সোয়া দশটার দিকে কাজ শেষে তিনি বাসার গেটের কাছে পৌঁছে কলিংবেল বাজালে পেছন থেকে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত নদীর উপর হামলা চালায়।

Reneta

তারা নদীকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু নদী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদীপাবনাসাংবাদিক হত্যাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সু চি’র অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল’

পরবর্তী

‘আলতাফ মাহমুদের হাত ধরেই সংগীত জগতে পা রেখেছিলাম’

পরবর্তী

‘আলতাফ মাহমুদের হাত ধরেই সংগীত জগতে পা রেখেছিলাম’

১৮০ মিলিয়নে রিয়ালে দিবালা?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT