বিনোদন

নিরবে দেশে ফিরলেন লাকী আকন্দ

নিরবে দেশে ফিরলেন লাকী আকন্দ

অনেকটা নিরবেই দেশে ফিরেছেন ক্যান্সার আক্রান্ত অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আকন্দ। সপ্তাহখানেক আগে তিনি থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন। এখন নিজের বাসায় রয়েছেন গুণী এ সুরকার।

ব্যাংককের পায়থাই হাসপাতালে লাকী আকন্দের চিকিৎসা চলছিলো। কিছুদিন আগে সেখানে তার শরীরে সফল অস্ত্রোপচার হয়। আগামী ২০ অক্টোবর থেকে তার কেমোথেরাপি। তাই এই ফাঁকে দেশে এসেছেন লাকী।

দ্বিতীয় পর্যায়ে চিকিৎসার জন্য ১৮ অক্টোবর আবার ব্যাংককে যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর লাকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। তার চিকিৎসার জন্য ১ লাখ টাকার চেক দিয়েছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওর্নাস এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছিলো লাকীকে। এর সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

লাকী আখান্দ অসংখ্য জনপ্রি গান গেয়েছেন, সুর করেছেন। ‘আমায় ডেকো না, ‘এই নীল মনিহার, ‘কবিতা পড়ার প্রহর এসেছে, ‘যেখানে সীমান্ত তোমার, ‘মা মনিয়া, ‘লিখতে পারি না কোনো গান, ‘ভালোবেসে চলে যেও না, ‘বিতৃঞ্চা জীবনে আমার, ‘কি করে বললে তুমি, ‘এত দূরে যে চলে গেছো’র মতো দর্শপকপ্রিয় গান হাতের যাদুতে সৃষ্টি হয়েছে।

বিষয়:লাকী আকন্দ সঙ্গীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…