‘কথা হয় দিনে কথা হয় রাতে’ শিরোনামের জনপ্রিয় অভিনেত্রী তিন্নি ও মডেল নিরবের বাংলালিংকের সেই বিজ্ঞাপনের কথা হয়তো অনেকের মনে আছে।
বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর অনেকে মনে করেছিলেন ছোট পর্দায় আবারো নতুন জুটির আগমন ঘটলো। কিন্তু না, বেশ কিছুদিন পর হারিয়ে গেলো নিরব-তিন্নি জুটি।
সেই সময় হারিয়ে গেলোও দীর্ঘ সাত বছর পর আবার ফিরে এসেছে নিরব-তিন্নি জুটি। ‘একই বৃন্তে’ শিরোনামের এক ঘণ্টার নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় ফিরছেন এই জুটি।
দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী তিন্নি।
খোদ মা কস্তুরি দত্ত মজুমদারের হাত ধরেই তিন্নি আবার ফিরছেন তার চিরচেনা মানুষগুলোর কাছে।‘একই বৃন্তে’ নাটকটির রচনা করেছেন আলী আজাদ ও পরিচালনা করেছেন সুজন শাহরিয়ার।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকার সরকারী বিজ্ঞান কলেজ ও বিভিন্ন জায়গাতে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আসছে কোরবানি ঈদ উপলক্ষে নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে। নাটকের পাশপাশি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিন্নি।






