চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবের হাত ধরে ঐশীর নবযাত্রা, সঙ্গে মানতাসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গেল বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়ে আলোচনা তৈরী করেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে গিয়েও বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। আর এবার চিত্রনায়ক নিরবের হাত ধরে শোবিজ অঙ্গনে নবযাত্রা করলেন ঐশী।

‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার আসর থেকে ফিরে ভালো কাজের অপেক্ষায় ছিলেন ঐশী। এবার সেই অপেক্ষার অবসান হল। তিনি কাজ শুরু করলেন শোবিজ অঙ্গনে। চিত্রনায়ক নিরবের হাত ধরেই যাত্রা শুরু হলো এই নবীন তারকার। সঙ্গে আরও আছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মিম মানতাসা।

নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ব্র্যান্ড হাউজ’ নামের নতুন একটি ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন ঐশী। তাদের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছেন মানতাসা। গতকাল (রবিবার) সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে তারা তিনজই পশ্চিমা রুচিশীল ও আভিজাত্যে মোড়ানো নতুন ওই ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন। কাজটি করে ঐশী ভীষণ সন্তোষ্টি প্রকাশ করেন।

চ্যানেল আই অনলাইনকে ঐশী বলেন, এর আগে একটি পত্রিকার ফ্যাশন পাতার ফটোশুটে অংশ নিয়েছিলাম। তবে নিরব ভাইয়ার সঙ্গে প্রথম কোনো ফ্যাশন হাউজের ফটোশুটের মাধ্যমে অফিসিয়াল কাজ শুরু করলাম। ছোটবেলা থেকে তার মডেলিং ও বিজ্ঞাপন দেখে বড় হয়েছি। প্রথম কাজটাই তার সঙ্গে করার সুযোগ হলো। আমি ভীষণ হ্যাপী।

তিনি বলেন, ব্যান্ড হাউজের পোশাকগুলো খুবই ফ্যাশনেবল এবং আরামাদায়ক। সবমিলিয়ে প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।

নিরব বলেন, ঐশীকে দেখে মনেই হয়নি সে প্রথম কোনো প্রফেশনাল শুটে অংশ নিয়েছে। মনে হয়েছে সে এর আগে কাজ করে অনেক অভিজ্ঞ। সবকিছু সে নিজেই করেছে। ভালো প্লাটফর্ম থেকে এসে কাজ শুরু করলে ভালো কাজ করা যায় সেটা বোঝা গেছে ঐশীকে দেখে। শুটের সময় আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। কাজ শেষ করে সে খুবই খুশি হয়েছে। মানতাসাও ভালো করেছে। দেখেশুনে চললে তারা দুজনেই অনেক দূর যেতে পারবে।

Reneta

ব্র্যান্ড হাউজের কর্ণধার সাফিন আহমেদ জানান, ১১ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করবে এই ফ্যাশন হাউজটি। এরপর গুলশান, বনানী, উত্তরা, পুরাণ ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ড হাউজের শো রুম চালু হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জান্নাতুল ফেরদৌস ঐশীনিরবমিম মানতাসামিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT