চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরপেক্ষ অস্থায়ী’ সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৩:০৯ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন পরিচালনা, সেনা মোতায়েন এবং প্রার্থীর প্রচারণায় নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ খেলাফতে মজলিস।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে দলটি নির্বাচন কমিশনকে (ইসি) এসব প্রস্তাবসহ মোট ১৫ দফা প্রস্তাব দেয়।

১৫ দফা প্রস্তাবের তালিকার ৩ নম্বরে থাকা প্রস্তাবে বলা হয়, ‘টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের বিপথগামী করা হয়। নির্বাচনে কালো টাকার প্রভাব চলছেই। এজন্য প্রার্থী বা তা পক্ষে কাউকে স্বাধীনভাবে প্রচারণা চালানোর সুযোগ দেয়া যাবে না। একই পোস্টারে সকল প্রার্থী পরিচয় এবং একই মঞ্চে সব প্রার্থীর বক্তৃতার ব্যবস্থা করতে হবে। জামানতের সঙ্গে এসব বিষয়ক খরচের টাকা প্রার্থী অথবা দল থেকেই নেয়া যেতে পারে।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সকাল ১১ টার পর শুরু হওয়া সংলাপে অংশ নেয় দলটির প্রতিনিধিরা। সংলাপ শেষে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের কাছে তাদের প্রস্তাবের সার-সংক্ষেপ তুলে ধরেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের ১৫ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে: ধর্ম ও দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো দলকে নিবন্ধন না দেয়া, অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করা, সিল মারার স্থান ছাড়া প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা।

২০২০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখতে ইসি’র শর্তের বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘১৫ দফা প্রস্তাবের ৯ নম্বরে আমরা নিবন্ধনের জন্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কিংবা বিরোধপূর্ণ কোনো শর্ত আরোপ না করতে বলেছি। নারী সদস্য বিষয়ের যে শর্ত আছে তা শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে।’

সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের পর ব্রিফিংয়ে ইসি’র সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ৩০ অক্টোবর সব রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ সংগঠনের সঙ্গে চলমান সংলাপ শেষ হবে। এরপর প্রস্তাবনাগুলোর রাজনৈতিক এবং সাংবিধানিক বিষয়গুলোর ব্যাপারে এখতিয়ার মেনে পদক্ষেপ নেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নির্বাচন কমিশন গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে আসে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আগে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি।

ট্যাগ: ইসিনির্বাচন কমিশন সংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে যাওয়ায় ‘খুশি’ বিএনপি

পরবর্তী

সঙ্গীত শিল্পী ইমরানের বাবা আর নেই

পরবর্তী
ইমরান
ছবি : সংগৃহীত

সঙ্গীত শিল্পী ইমরানের বাবা আর নেই

তানজিন তিশা লাল লিপস্টিক ও গহনা পরা, বিছানায় বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT