চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিভে গেলো জোনাকির আলো, থেমে গেলো গহীনে শব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রাজধানীর ধানমণ্ডিতে গাছের নিচে চাপা পড়ে চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুতে শোকের সাথে বিস্ময় প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আর রাজী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। অন্যান্যদের সাথে খালিদ মাহমুদের একটি ছবিও তার স্ট্যাটাসের সাথে দিয়েছেন আর রাজী।    

আর রাজী লিখেন, মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতোই সংবাদটা। এই ছবিটি আমার বড়বোন নাসরীন খন্দকারের ফেসবুক ওয়াল থেকে নেওয়া। মাস তিনেক আগে এই ছবিটিতেই আমি সর্বশেষ মিঠুভাইকে মনোযোগ দিয়ে দেখি। আমার বোনের পারিবারিক-বন্ধু খালিদ মাহমুদ মিঠু-কনকচাঁপা চাকমা দম্পতি। সেই সূত্রে আমি তাদের নিয়ে একটু বেশিই আগ্রহী থাকি।

তিনি লিখেন, আমার বোন ছবিটি যখন ফেসবুকে পোস্ট করে আমি মিঠুভাইয়ের দৈহিক গড়ন খুব খেয়াল করে দেখছিলাম। এত দীর্ঘদেহী, সুঠাম একজন মানুষ! আজ যখন নিশ্চিত হলাম গাছ চাপা পড়ে উনি মারা গেছেন আমার চোখে এই ছবির দীর্ঘদেহী মিঠুভাই ভেসে উঠল।

এধরনের মৃত্যুতে বিস্ময়মিশ্রিত দুঃখ প্রকাশ করে চবি’র সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান লিখেন, এই মানুষ গাছের নিচে চাপা পড়ে মরে গেল! ‘জোনাকীর আলো’ নিভে গেল! ‘গহীনে শব্দ’ লীন হয়ে গেল! এভাবে মৃত্যুও সম্ভব!

তিনি লিখেন, আমার দুলাভাইয়ের ঘনিষ্ঠ বন্ধুটি যেন চলে যাবেন বলেই অমন করে একপাশে দাঁড়িয়ে ছিলেন! হায় মৃত্যু! বধির মৃত্যু! ছোট্ট শিরোপা, আর্য, কিভাবে মেনে নেবে এই অদ্ভুত মৃত্যু?

কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি ক্ষোভ জানিয়ে আর রাজী লিখেন, আক্ষরিক অর্থেই ওই গাছটির মতোই আমাদের সব কর্তৃপক্ষের কোমড়ে ঘুন ধরে আছে। কে কোথায় কিসে কিভাবে চাপা পড়ে মরবে কে জানে? এ সব মৃত্যুর দায় নিশ্চয়ই আমাদের কোন কর্তৃপক্ষের নয়?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালিদ মাহমুদ মিঠু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিভে গেলো জোনাকির আলো, থেমে গেলো গহীনে শব্দ

পরবর্তী

নির্যাতন ও অপমৃত্যুহীন একটি দিন চাই

পরবর্তী

নির্যাতন ও অপমৃত্যুহীন একটি দিন চাই

নির্যাতন ও অপমৃত্যুহীন একটি দিন চাই

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT