চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিবিড় গবেষণা চিকিৎসা বিজ্ঞানকে আরও এগিয়ে নেবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্য
A A
বক্তব্য দিচ্ছেন একজন প্রবীণ ব্যক্তি, পেছনে লোগো ও ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন: নিবিড় গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনা ব্যতীত চিকিৎসাবিজ্ঞানসহ কোনো বিষয়ে উন্নতি করা সম্ভব নয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জার্নাল অব ইনভেসিভ অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি’র শুভ যাত্রা উপলক্ষে এক আন্তর্জাতিক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. মশিউর রহমান।

এসময় তিনি বলেন: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের চিকিৎসাজগতে আরও তরুণ গবেষক এবং আন্তর্জাতিক মানের লেখক তৈরি করতে হবে। নিবিড় গবেষণা চিকিৎসা বিজ্ঞানকে আরও এগিয়ে নেবে।

শুভেচ্ছা বক্তব্যে জার্নালের সম্পাদক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমেদ জানান: বাংলাদেশে নিয়মিতভাবে ১৫০টি মেডিকেল জার্নাল প্রকাশিত হচ্ছে, কিন্তু মাত্র ৪টি জার্নাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অনুষ্ঠানে তিনি এর কারণ ও সমাধান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

অতিথি বক্তা হিসেবে ‘জার্নাল রিভিউ বিষয়ক’ বক্তব্য দেন ডেনমার্কের আর্হুস বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজির অধ্যাপক ডা. ওলে ফ্রোবার্ট।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. আফজালুর রহমান সমাপনী বক্তব্যে বলেন: বাংলাদেশের মেডিকেল জার্নালের উৎকর্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিকভাবে এই জার্নাল প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আজকের আয়োজন। ভবিষ্যতেও নিয়মিতভাবে তরুণদের জন্য এমন ওয়ার্কশপ ও ট্রেনিং এর আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালের প্রধান সম্পাদক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বাংলাদেশ প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. আফজালুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মহিবুল্লাহ, যুক্তরাষ্ট্রের মাউন্ট সেইন্ট হাসপাতালের এসোসিয়েট ডিন ও গ্লোবাল এফেয়ার্স ডা. জাগত নুরুলা, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ এ শফি মজুমদার ও ইন্ডিয়ান কলেজ অব কার্ডিওলজির সভাপতি অধ্যাপক ডা. রবীন চক্রবর্তী। এছাড়াও দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জার্নালের সহকারি সম্পাদক ডা. মো. আরিফুর রহমান ও ডা. ফারহানা আহমেদ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী

পরবর্তী

দিল্লির হাসপাতালে তোফায়েল আহমেদের অবস্থা ‘স্থিতিশীল’

পরবর্তী

দিল্লির হাসপাতালে তোফায়েল আহমেদের অবস্থা ‘স্থিতিশীল’

একজন নার্স মাস্ক পরে, পেছনে মার্কিন পতাকা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউ: একদিনে দেড় হাজারের বেশি মৃত্যু

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT