চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্য আমদানিতে ভ্যাট কমানোর নির্দেশ মন্ত্রিসভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্যতেল ও চিনিসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট যতটা সম্ভব কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে বাজার পরিস্থিতির ওপর অনির্ধারিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বৈঠকটি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, বাজারে এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।’

এর আগে রোববার সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে ভোজ্য তেল ও চিনিসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর মূল্য সংযোজক কর বা ভ্যাট কমানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।

সভায় অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য আগামী দুই দিনের মধ্যে একটি টাস্ক ফোর্স গঠনের আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Reneta

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ইস্যুটির (রোববার গৃহীত সিদ্ধান্ত) সাথে একমত পোষণ করেছেন এবং কঠোর নির্দেশনা দিয়েছেন। খুচরা বাজারে ভোজ্য তেলের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হয়েছে এবং আইনমন্ত্রী ইতোমধ্যেই এসআরও তে সাক্ষর করেছেন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরপ্রধানমন্ত্রীমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT