চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখা উচিত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A
ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র মাহে রমজান আসন্ন, আর এই মাসকে ঘিরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ফন্দি-ফিকিরের প্রভাব বাজারে স্পষ্ট। বিগত বছরগুলোর মতো এবছরও রমজান শুরুর দুই মাস আগ থেকেই বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে বসে আছে, এতে করে রমজানে পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ থাকছে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে উপলক্ষ বানিয়ে ইতোমধ্যে রাজধানীর খুচরা বাজারগুলোয় ভোজ্যতেলসহ নানা নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। গরুর মাংসের দাম অন্য একমাত্রায় পৌঁছে গেছে। সবচেয়ে উদ্বেগজনক হলো, রমজানের আগে ধাপে ধাপে বিভিন্ন পণ্যসামগ্রীর মূল্য বাড়লেও, পরে তা আর কমে না বললেই চলে।

বিষয়টি উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ নিতে নির্দেশ দিলেও কমেনি অনেককিছুরই দাম। বুধবারও (৩০ মার্চ) সংসদে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কথা বলেছেন। অন্যদিকে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা তাদের রুটিন ডিউটি পালন করে যাচ্ছেন, কাজ কতোটুকু হচ্ছে তা বাজারে বিভিন্ন পণ্যের দাম দেখলেই বোঝা যাচ্ছে। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। না হলে ভবিষ্যতে হয়তো বড় সঙ্কটের মুখে পড়তে হবে জাতিকে।

রমজান মাসকে বলা হয় সংযম ও আত্মশুদ্ধির মাস। পবিত্র এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। অথচ এ রমজানেই বাড়তি চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় নিত্যপণ্যের দাম অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা নিন্দনীয়।

বাজারে চাপ তৈরি হলে সরকারের পক্ষ থেকে ভ্যাট-ট্যাক্স ছাড়সহ দ্রুত পদক্ষেপ নেয়া হয়। তারপরেও উদার বাণিজ্য ব্যবস্থার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী গুটিকয় ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতি ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। এটি যে অসাধু ব্যবসায়ীদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের চেষ্টা, এতে কোনো সন্দেহ নেই। যদিও এতে সরকারের শক্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। এ অবস্থায় টিসিবিকে কার্যকর করাসহ সরকারের উচিত নানামুখী পদক্ষেপ গ্রহণ করা, যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয়। বাজার ব্যবস্থার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করা হলে তাতে ভোক্তাস্বার্থের হানির সাথে সাথে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ে।

ব্যবসায় মুনাফা অর্জন স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু মুনাফার নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। বিগত কয়েক বছরে সরকারের আন্তরিকতা ও নানামুখী পদক্ষেপ সত্ত্বেও পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি কেন রোধ করা যায়নি, তা খতিয়ে দেখা উচিত। রমজান মাসসহ সারাবছর দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে থাকুক, এই আমাদের প্রত্যাশা।

ট্যাগ: নিত্যপণ্যমূল্যবৃদ্ধিরমজানসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাসানচরের পথে আরও ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা

পরবর্তী

সিরিজ জয়ের আশা নিয়ে টেস্টের লড়াইয়ে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে, খেলার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের আশা নিয়ে টেস্টের লড়াইয়ে বাংলাদেশ

রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত রিয়াল কোচ আনচেলত্তি

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT