গাইবান্ধা

নিত্যপণ্যের দাম কমাতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় সিপিবির নেতাকর্মীরা নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে র‌্যালি ও বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য জিনিসের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)।

“দাম কমাও, জান বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি নারী জেলা শাখার সভাপিত সুপ্রিয়া ঘোষ, সাধারণ সম্পাদক মিতা হাসান সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা অবিলম্বে চাল ,ডাল, তেল, চিনি, পানি, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান।

 

বিষয়:গাইবান্ধা নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…