চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ শহর চট্টগ্রাম মাতাতে গিটার হাতে আইয়ুব বাচ্চু

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:৪১ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বিনোদন
A A
‘নাউ অ্যান্ড দেন’ সংবাদ সম্মেলন।

‘নাউ অ্যান্ড দেন’ সংবাদ সম্মেলন।

আইয়ুব বাচ্চুর নিজের শহর চট্টগ্রামে আগামী ২০ মে আয়োজন করা হবে গিটার শো ‘নাও অ্যান্ড দেন’। চট্টগ্রামের আগে গত ২৫ মার্চ ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে ‘সাউন্ড অফ সাইলেন্স’ নামে এবির প্রথম গিটার শো অনুষ্ঠিত হয়েছিল। দর্শকদের বিপুল সাড়া পাওয়ায় সেদিনই ঘোষণা এসেছিল এই অনুষ্ঠান আয়োজন করা হবে দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় ঢাকার বাইরে প্রথম শো হবে চট্টগ্রামে।

র‌্যাডিসন ব্লু-চট্টগ্রামে রবি-এয়ারটেল প্রেজেন্টস ‘নাউ অ্যান্ড দেন’ শিরোনামে আইয়ুব বাচ্চুর এই কনসার্ট আয়োজন করছে এবি কিচেন, ডিজে প্রো এবং ইজার্ড শো-বিজ। এর মিডিয়া পার্টনার চ্যানেল আই।

আইয়ুব বাচ্চুর গিটার শো নিয়ে রোববার দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মোবাইল প্রতিষ্ঠান রবির বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া, রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম।

আইয়ুব বাচ্চু বলেন, ‘শুধুমাত্র গিটার শুনিয়ে মুগ্ধ করা, এ আমার এক অদ্ভুত স্বপ্ন। ঢাকার আয়োজনে দর্শকদের আগ্রহ আমাকে সারাদেশে ছড়িয়ে পড়ার উৎসাহ দেয়। তাই প্রথমেই আমি আমার নাড়ি পোতা শহর চট্টগ্রামে যাচ্ছি। এই শহরে আমার মা ঘুমিয়ে আছেন।

আয়োজন নিয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি এটা বড় কিছু না। কিন্তু শুরু করেছি। আমি চাই আমার মতো দেশজুড়ে যত গিটারিস্ট আছে আমার মতো দুঃসাহস দেখাক। সাহস করুক। গিটার হাতে নেমে আসুক। তাদের কেউ থামাতে পারবে না।’

সংবাদ সম্মেলনে তিনি টেনে আনেন তার বাল্যকালের স্মৃতি। উঠে আসে সেই সময়ের কথা যখন তিনি আইয়ুব বাচ্চু হয়ে ওঠেননি।

Reneta

কৃতি এই শিল্পী বলেন, ‘চট্টগ্রামের অলিতেগলিতে রাতের পর রাত আমি গিটার হাতে বেড়িয়েছি। কাঁধে গিটার নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়েছি। গিটার বাজিয়েছি। সেই শহরে আমি যাব। হাত থাকবে শুধুই গিটার। এই দিনটা আমার কাছে অন্যরকম।’

ঢাকা চট্টগ্রামের পর পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী, বগুড়াসহ দেশের বড় শহরগুলোতে চলবে গিটার শো হবে বলেও জানান আইয়ুব বাচ্চু।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আইয়ুব বাচ্চুকে গিটার নিয়ে শুধু চট্টগ্রাম গেলে হবে না। তাকে যেতে হবে সারাদেশে। কেননা গিটার বাজিয়ে মনের কথা বলার মতো জাদু রয়েছে আইয়ুব বাচ্চুর হাতে। ঢাকার শ্রোতারা তার গিটার মন্ত্রমুগ্ধের মতো শুনেছে। সারাদেশ তা শুনুক। আমি আশাকরি রবি ইয়োন্ডার মিউজিকের মতো ডিজিটাল ভার্সনের মাধ্যমে আইয়ুব বাচ্চুর গিটার বাজানো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাবে।’

রবির বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ’২০ কোটি মিউজিকের লাইব্রেরি আমাদের ইয়োন্ডার মিউজিক। সেটাকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে। আইয়ুব বাচ্চু যেমন দেশের এক নাম্বার ব্যান্ড, রবি তেমন চট্টগ্রামের এক নাম্বার ব্রান্ড। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এক নাম্বার ব্যান্ড ও ব্রান্ড কে একত্রিত করেছি।’

রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‘দেশের তরুণদের জন্য ইয়োন্ডার মিউজিক নিয়ে আসছে দারুণ এক অফার। আইয়ুব বাচ্চুর “চলো বদলে যাই” গানটা তারা গেয়ে ইয়োন্ডার মিউজিকের ফেসবুক পেজে আপলোড করলে সেখান থেকে সেরা তিনজন আইয়ুব বাচ্চুর সাথে স্টেজ পারফর্ম করার সুযোগ। বাকি ২০ জন পাবে কনসার্টের টিকেট।’

নাউ অ্যান্ড দেন এর টাইটেল স্পন্সর রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিক। মিডিয়া পার্টনার চ্যানেল আই, রেডিও টুডে, দৈনিক আজাদী এবং সিসিএল। ইভেন্ট পার্টনার রেড কার্পেট। টিকেট পার্টনার bdtickets.com। ০১৭১৫২২৮০৮ নাম্বারে কল করে কনসার্ট সম্বন্ধে বিস্তারিত জানা যাবে।

 

ছবি: রণ মাহমুদ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT