চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ দলের নেতাদের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

জঙ্গি সংগঠন আইএস’কে কীভাবে ঠেকানো যায়, এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হয়ে গেলো তুমুল তর্ক। নিজ দলের নেতাদের তোপের মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, জেব বুশের সঙ্গে বাদানুবাদ হয় তার। এছাড়া দলের সিনেটরদের মাঝেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ক্যালিফোর্নিয়া এবং প্যারিসে সম্প্রতি হওয়া হামলার পর অনুষ্ঠিত প্রথম বিতর্কে জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে এভাবে উঠে আসে আইএসসহ বিভিন্ন প্রসঙ্গ।

জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিতে গিয়ে নজরদারি এবং অভিবাসন নীতি বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও’র মাঝে। রুবিও ক্রুজকে বলেন, ‘জঙ্গিরা আবারও হামলা করলে সবার প্রথম প্রশ্নই হবে, আমরা কেনো এ সম্পর্কে আগে জানলাম না আর কেনোই বা তাদের ঠেকাতে পারলাম না?’

Banglabid

অন্যদিকে নিজের থিতিয়ে পড়া নির্বাচনী প্রচারণাকে উজ্জীবিত করতে মনোনয়ন প্রত্যাশীদের প্রথম সারিতে থাকা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরিই কথা দিয়ে আঘাত করে বসেন জেব বুশ। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একমাত্র তিনিই সবার চেয়ে এগিয়ে থাকা প্রার্থী ট্রাম্পকে সরিয়ে নিজে সামনে আসার কিছুটা চেষ্টা করেন বিতর্ক অনুষ্ঠানে। জেব বুশ ট্রাম্পকে বলেন, ‘মানুষকে অপমান করে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না।’

তবে বিতর্কের প্রথম থেকেই ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম ঢোকা নিষিদ্ধ করার ব্যাপারে তার দেয়া বক্তব্য নিয়ে আত্মরক্ষামূলক অবস্থানে ছিলেন। এ বিষয়ে বিতর্কে তিনি বলেন, ‘আমরা এখানে ধর্ম নিয়ে কথা বলছি না, বলছি নিরাপত্তা নিয়ে।’

অবশ্য বিতর্কের বিষয় শুধু এর মাঝেই সীমাবদ্ধ থাকেনি। কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার মতো আরও বড় বিষয়ের দিকে বিতর্কের মোড় ঘুরে যায়।

Reneta

বিতর্কে ট্রাম্প মুসলিমদের জন্য ইন্টারনেটের ব্যবহার সীমাবদ্ধ করার ব্যাপারে আরেকটি প্রস্তাব দেন, যেনো আইএস তা ব্যবহার করে আরও সদস্য নিতে না পারে। তিনি বলেন, ‘আমি চাই না তারা আমাদের ইন্টারনেট ব্যবহার করুক।’ তবে দর্শক-শ্রোতাদের কাছ থেকে তিরস্কার পেয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘এরা আমাদের মেরে ফেলতে চায় বন্ধুরা।’

রিপাবলিকান প্রার্থীরা বিতর্ক আয়োজনে বার বার যুক্তরাষ্ট্রে সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকি নিয়ে আলোচনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেব বুশডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT