চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজে মরে বাঁচালেন বহু প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

নিজেদের প্রাণ বাঁচাতে অন্য সহকর্মীরা আতঙ্কে পালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই অন্যদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলেন তিনি। মাত্র ২১ বছরের এ তরুণের নাম অ্যান্থোনিয়াস গুনাওয়ান আগং।

নিজের জীবনের বিনিময়ে শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন ইন্দোনেশিয়ার এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তার এমন ত্যাগে জাতীয় বীরে পরিণত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পের পর সুনামিতে আক্রান্ত ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত অন্তত ৪০০ লোক নিহত হয়েছে।

জানা গেছে, ভূমিকম্পের আঘাতে অন্যান্য সহকর্মীরা আতঙ্কে পালিয়ে গেলেও একটি বিমানের নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করেন অ্যান্থোনিয়াস। এতে প্রাণে বেঁচে যান ওই বিমানের যাত্রী ও ক্রুসহ শতাধিক আরোহী। তবে নিজেকে বাঁচাতে পারেননি তিনি।

ভূমিকম্পে বিমানবন্দরটির রানওয়েতে গভীর ফাটলের সৃষ্টি হয়। সেসময় শতাধিক যাত্রীসহ বাটিক এয়ারের একটি ফ্লাইট-৬৩২১ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

ওই সময়ই ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তখন পালু শহরের মুতিয়ারা সিসি আল-জুফরিয়ে বিমানবন্দরে কাজ করছিলেন আগং।

Reneta

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ও এরপর ভয়াবহ সুনামির আঘাতে ৩৮৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইন্দোনেশিয়া-ভূমিকম্পভূমিকম্পলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভাষা শিক্ষা

পরবর্তী

বাংলাদেশ দলে ফিরলেন লতা ও সুপ্তা

পরবর্তী

বাংলাদেশ দলে ফিরলেন লতা ও সুপ্তা

সাফে বাংলাদেশের মেয়েদের সামনে আবারও পাকিস্তান

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT