চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের শিশুকে হত্যার দায়ে কারাগারে থাকা নারীর ‘আত্মহত্যা’

শামীম খানশামীম খান
৪:০৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A

মাগুরা জেলা কারাগারে সুফিয়া বেগম সাথি (৪০) নামে এক আসামী গলায় ওড়না পেঁচিয়ে বুধবার সকালে ‘আত্মহত্যা’ করেছেন।

নিজের ৩ বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ৩ মাস ধরে হাজতবাস করছিলেন তিনি।

মাগুরা জেল সুপার তায়েফ উদ্দিন জানান: নিজ কন্যা শিশু হত্যার দায়ে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গত ৮ মার্চ মাগুরা জেলা কারাগারে আসেন। মানসিক অসুখে ভুগছিলেন ওই নারী। গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রাখা হয় তাকে। পরবর্তীতে মাগুরা জেলা কারাগারের নারী ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি বলেন: আজ দুপুর দেড়টার দিকে গোসল করার কথা বলে নারী ওয়ার্ড সংলগ্ন একটি ছোট কয়েদখানায় গিয়ে লোহার দরজার ওপরের দিকের গ্রিলে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুফিয়া বেগম সাথি। এসময় দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

জানা যায়, পারিবারিক ও দাম্পত্য কলহসহ নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত সুফিয়া গত ৮ মার্চ মাগুরা শহরের হাজী আব্দুল সড়কের একটি বাসায় তার ৩ বছরের শিশুকন্যা মাহিকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। পাশাপাশি গ্রেপ্তার হন সুফিয়া।

ওই রাতে নিহত মাহির চাচা তমিজউদ্দিন বাদি হয়ে মাগুরা সদর থানায় সুফিয়ার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যাশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT