চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের মৃত্যু গুজবে ফেসবুক লাইভে নিপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১২, জুন ২০২১
বিনোদন
A A

পরিচিতি মাঝে মাঝে বিড়ম্বনা বয়ে আনে। তাদের নিয়ে রটে নানা গুজব। এমনকি জলজ্যান্ত মানুষকে মৃত বলে গুজব রটিয়ে দেয়া হয় হরহামেশাই। বাংলাদেশেও এরকম বিব্রতকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে বহু তারকা শিল্পীকে।

এবার এমন বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নাতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কৌতুক অভিনেতা শওকত আলী তালুকদার ওরফে নিপু।

শুক্রবার (১২ জুন) রাত থেকে এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাগযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতেও নিপুর মৃত্যু নিয়ে বেশকিছু পোস্ট লক্ষ্য করা যায়। এমন খবরে শোবিজে তার ঘনিষ্ঠজন ও অভিনেত্রী শবনম পারভীন নিশ্চিত করেন যে,‘নিপুর কিছু হয়নি। তিনি সুস্থ আছেন।’

এরপর শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে এই কৌতুক অভিনেতা বলেন, ‘আমি বেঁচে আছি, মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না’। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাইয়ের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি। ’

জানা যায়, নিপু রাজধানীর উত্তরায় থাকেন। তার গ্রামেরবাড়ি জামালপুর। ছোটবেলা থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে পরিবার ও বন্ধুদের হাসাতেন।

নিপুর ভিডিও বার্তা:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কৌতুক অভিনেতানিপুলিড বিনোদনশবনম পারভীন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT