চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যার পর নিরবের ফাঁসি!

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:৪৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
বিনোদন
A A
প্রিয়াংকা সরকার ও ​নিরব

প্রিয়াংকা সরকার ও ​নিরব

‘কাল রাতে আমাকে ফাঁসিতে ঝোলানো হবে।’ হাসছেন নিরব।

ফাঁসি হবে, আর আপনি হাসছেন?

‘আমার কিন্তু একটুও ভয় করছে না। বরং ওই সময়টার জন্যই আমি অপেক্ষা করছি।’

আপনার অপরাধ?

‘এখনো জানিনা।’

বলেন কী?

Reneta

‘হ্যাঁ, তাহলে শুনুন বলছি, কাল আমার “হৃদয় জুড়ে” ছবির শুটিং শুরু হচ্ছে।’

কথা হচ্ছে নিরবের সঙ্গে। গতকাল সোমবার রাতে এফডিসিতে গিয়ে দেখা গেল, মান্না ডিজিটাল ল্যাব ভবনের সামনে সাউন্ড এডিটিং ভবনের পাশের সীমানা প্রাচিরের গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে ফাঁসির মঞ্চ। আজ সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সেই মঞ্চে তোলা হবে নিরবকে। ফাঁসি কার্যকর করা হবে তার। আর ফাঁসি পাশে বসে দেখার জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন প্রিয়াঙ্কা সরকার, ভারতের বাংলা ছবির নায়িকা।

‘হৃদয় জুড়ে’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং ​পরিচালনা করছেন রফিক সিকদার। তিনি বললেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হচ্ছে।’

নিরবের অপরাধ কী? তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে কেন?

রফিক সিকদারের মুখে হাসির রেখা। বললেন, ‘এটা আমার ছবির শেষ দৃশ্য। শেষ দৃশ্য দিয়েই ছবির কাজ শুরু করছি। নিরবকে ফাঁসিতে ঝুলতে দেখা যাবে। এক গভীর প্রেমের সমাপ্তি হবে ফাঁসির মঞ্চে। আর ফাঁসির কারণ জানতে হলে দর্শককে ছবিটির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

জানালেন, ফাঁসির দৃশ্যকে বাস্তবসম্মত করে তোলার জন্য যা যা দরকার, সবই করা হবে।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT