চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের নাম নিয়ে কাউকে খেলতে দেবেন না রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাস ছাড়ছেন, সাম্প্রতিক দিনগুলোতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এমন গুঞ্জনের ডালপালা মেলতে মেলতে বটগাছের মতো ছড়িয়ে গেছে। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন, নাকি পিএসজিতে লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন, সেটি নিয়েও আলোচনার ঝড় উঠেছে। সবকিছু থামিয়ে দিলেন সিআর সেভেন নিজেই, অনেকটা তোপ দেগেই বলছেন- নিজের নাম নিয়ে কাউকে খেলতে দেবেন না।

‘আমাকে যারা চেনেন এমন যেকেউই জানেন, নিজের কাজের প্রতি আমি কতোটা মনোযোগী। কথা কম এবং কাজ বেশি, ক্যারিয়ারের শুরু থেকেই এটি আমার মূলমন্ত্র। সম্প্রতি আমাকে নিয়ে যা বলা হচ্ছে, যা লেখা হচ্ছে, সবই নজরে এসেছে। আমার অবস্থানে আমি সবসময়ই পরিষ্কার।’

‘একজন ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য চরম অসম্মানের, যেভাবে মিডিয়া আমার ভবিষ্যৎ নিয়ে লিখছে, যে ক্লাবগুলোর নামে গুঞ্জন ছড়াচ্ছে সেটা তাদের জন্যও সমান অসম্মানের, তাদের খেলোয়াড় ও স্টাফদের জন্যও।’

বিশেষ করে রিয়াল মাদ্রিদে ফেরা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রোনালদো। তার রেকর্ড-ট্রফি, সংখ্যা-শিরোনামে বার্নাব্যুর জাদুঘরে আছে। সেখানকার সমর্থকদের মনে যেমন তিনি আছেন-থাকবেন, তার মনেও রিয়ালের সত্যিকার সমর্থকরা থাকবেন সবসময়ই, বলেছেন এমনই।

কিন্তু যেভাবে রিয়ালকে জড়িয়ে সিআর সেভেনের নাম লেখা হচ্ছে বারংবার, পর্তুগিজ মহাতারকা বলেছেন সেসব লেখার আগে কেউ সত্যিটা পর্যন্ত খুঁজতে চেষ্টা করেনি।

‘এটি বলতেই আমি নীরবতা ভাঙছি যে, আমার নাম নিয়ে মানুষকে খেলতে দিতে পারি না। ক্যারিয়ার, আমার কাজটার প্রতি সমান মনোযোগ ধরে রাখতে চাই, এবং এটাই আমার ধ্যানজ্ঞান। এবং, সেইসব চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই যা সামনের দিনগুলিতে অপেক্ষায়। আর কিছু? এর বাইরে বাকি সবকিছুই কেবল অর্থহীন কথাবার্তা?’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসপর্তুগালপিএসজিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT