চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের নামে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি পেলেন মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখন ভারতের গুজরাট রাজ্যের মোতেরা স্টেডিয়ামটি। এতদিন সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত থাকলেও নতুনরূপে বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামে যাত্রা শুরু করল।

বুধবার মোতেরা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। ভারত-ইংল্যান্ড দিবা-রাত্রীর টেস্টের আগে স্টেডিয়ামটির উদ্বোধনের সময় নতুন নামকরণ করেন দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ।

উদ্বোধনকালে রাষ্ট্রপতি বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে এ স্টেডিয়ামটি তৈরির স্বপ্ন দেখেছিলেন মোদি। সে সময়ে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন তিনি।’

‘পরিবেশবান্ধব স্টেডিয়ামের এ এক অনন্য নিদর্শন।’

১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আয়তনে যেটি ছাপিয়ে গেছে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে।

প্রায় ৩২টি ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে তৈরি পুরো স্টেডিয়ামটি। ৬৩ একরের মাঠে ক্রিকেট ছাড়াও ফুটবল, হকি, বক্সিং, বাস্কেটবল ও লন টেনিসের জন্য জায়গা রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT