চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের জালেই আটকে তামিম

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৫৭ অপরাহ্ন ০২, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: মারকুটে ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালকে চিনতেন সবাই। ম্যাচের শুরু থেকেই বোলারের উপর চড়াও হতে পারার বিশেষ প্রতিভা ছিল তার মধ্যে। ২২ গজে তামিমের সেই বিধ্বংসী রূপের দেখা মিলছে না কিছুতেই। নিজের উইকেটকে খুব গুরুত্ব দিতে গিয়ে ক্রমেই হারাচ্ছেন ছন্দ। ‘বুমবুম’ থেকে নামের পাশে এখন জুটছে ‘ডটডট’ তকমা!

তামিম খেলার ধরণ বদলেছেন অনেকদিন হল। শট কমিয়ে সতর্ক হয়ে ব্যাটিং করায় শুরুতে পাচ্ছিলেন সাফল্য। ইদানীং তার ব্যাটে রান না আসায় সেটিই এখন চিন্তার কারণ। এখান থেকে বেরিয়ে আসার কতটা তাগিদ অনুভব করছেন বাঁহাতি ব্যাটসম্যান সেটিও বোঝা যাচ্ছে না। দিনদিন কমছে স্ট্রাইকরেট।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৩ বল খেলে তামিম করেছেন ২৪ রান। অন্যপ্রান্তে লিটন দাস খেলে গেছেন দুর্দান্ত। ১২০ স্ট্রাইকরেটে করে যান ১২৬ রান। দুই ওপেনারের ব্যাটিংয়ের ধরণ ছিল দুরকম। তাতে আরও স্পষ্ট হয়েছে অ্যাপ্রোচ।

বাংলাদেশের ৩২১ রানের দলীয় সংগ্রহের ম্যাচে ৫৫.৮১ স্ট্রাইকরেটে ব্যাটিং তামিমকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। যদিও ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি আস্থা হারাচ্ছেন না। তবে তিনিও অনুভব করছেন তামিমের ব্যাট থেকে আরও বাউন্ডারি প্রয়োজন।

দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেরদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে তামিমকে নিয়ে অনেক কথাই বলতে হয়েছে ম্যাকেঞ্জিকে। কোচ জানিয়েছেন, ধরে খেলার জন্য তামিমকে টিম ম্যানেজমেন্ট থেকে দেয়া হয়নি নির্দেশনা। তামিম নাকি নিজে নিজেই তৈরি করেছেন ধরে খেলার প্রবণতা।

‘তামিম জানে তার কী করা প্রয়োজন। এটা করে দিলে (ভূমিকা ঠিক করা) উল্টো ক্ষতির কারণ। আমাদের মাঝে কথা হয়েছে। আমরা অনুভব করছি তার আরও দুটো বাউন্ডারি বেশি মারা উচিত। খেলার ধরণ কেমন হবে সেটাও সেই বুঝবে। কেউ তামিমের হয়ে ব্যাট করবে না। তাকেই তার খেলাটা খেলতে হবে।’

Reneta

‘দ্রুত বা ধীরগতিতে রান তোলা ব্যাপার না। আমরা জানি তার পারফরম্যান্স দলের জন্য কতটা দরকার। আগে সে এটা করেছেও। আমরা জানি সে কী করতে পারে। গত বছর বিপিএলের ফাইনালে আমরা তাকে বড় সেঞ্চুরি করতে দেখেছি।’

মঙ্গলবারের ম্যাচের আগে নেটে তামিমের ব্যাটিং স্ট্যান্স, পায়ের কাজ নিয়ে লম্বা সময় কাজ করেছেন ম্যাকেঞ্জি। তার আগে তামিম প্রসঙ্গে বললেন, ‘সে তার পরিকল্পনা জানে। আমরা এখানে স্কুল মাস্টার না। আমরা কাউকে বলব না কী শিখতে হবে, কী করতে হবে। আমরা মতামত, চিন্তা, টেকনিক্যাল বিষয়ে পরামর্শ দিবো। এরপর বাকিটা নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যাপার।’

‘আমরা একজন তরুণকে নিয়ে কথা বলছি না, সিনিয়র একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। বিশ্বাস করুন, সে যদি ভুল করে তাহলে আমি বা আপনারা জানার আগে সে জানবে। তামিম নিজের উপর অনেক চাপ নিয়ে ফেলেছে। সে তার উইকেটের অনেক মূল্য দেয়, আগে তা করে সফলও হয়েছে। আরও কিছু বাউন্ডারি বেশি হলে ব্যাপারটা আর থাকবে না।’

উইকেটে মাত্রাতিরিক্ত ধীরস্থির থেকে বাংলাদেশের ইনিংস টেনে তোলার দায়িত্ব কাঁধে নিয়ে তামিম উল্টো ক্ষতি করছেন দলেরই। জিম্বাবুয়ের মতো বোলিং আক্রমণকেও কেনো এত সমীহ করছেন তিনি সেটি মেলাতে পারছেন না কেউই। নিজের জালে নিজেই আটকে চাপে ফেলছেন দলকে। খেলার ধরণ বদলালে হতে পারে সমস্যার সমাধান, আবারও সম্ভাবনার পথে ছুটতে পারেন তামিম!

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমম্যাকেঞ্জিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT