চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ছায়াকে জুভেন্টাসে চান রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

হোয়াও ফেলিক্স। পর্তুগিজদের চোখে নতুন রোনালদো! বেনফিকাতে খেলা ১৯ বছর বয়সী উইঙ্গার চলতি মৌসুমে এমনই নজর কেড়েছেন যে, টাকার বস্তা ঢেলে হলেও তাকে পেতে এক পায়ে রাজী ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো!

নতুন রোনালদোকে দলে পেতে ম্যানচেস্টারের দুই ক্লাব যেমন আছে, দৌড়ে আছে স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদও। আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ তো ঘোষণাই করে দিয়েছে, তাদের সেরা খেলোয়াড় অ্যান্টনিও গ্রিজম্যানের জায়গাটা ফেলিক্সকেই দিতে চায় তারা।

প্রিমিয়ার লিগ-লা লিগার দলগুলো সমানতালে দৌড়াচ্ছে, সিরি আর দলগুলো বাদ যাবে কেন? ইতালিয়ানরাও বাদ যায়নি। বরং ফেলিক্সকে পাওয়ার প্রতিযোগিতায় আপাতত এগিয়ে তারাই। ইতালিয়ান দল জুভেন্টাস যেমন খুব করে চাইছে তাদের হয়ে খেলুক নতুন রোনালদো। আর তাকে পেতে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই!

পর্তুগিজ পত্রিকা অ্যা বোলা প্রতিবেদনে লিখেছে, স্বদেশী প্রতিভাবান ফুটবলারকে জুভেন্টাসে পেতে খুবই উৎসাহী রোনালদো। দলের সেরা খেলোয়াড়ের মন রক্ষা করতে ১০০ মিলিয়ন ইউরোও নাকি খরচ করতে রাজী জুভেন্টাস। আরেকটা কারণে তারাই এগিয়ে। রোনালদোর দলবদলের দায়িত্ব সামলানো এজেন্ট হোর্হে মেন্ডেস একইসঙ্গে দেখছেন ফেলিক্সের ব্যাপারটিও।

ফেলিক্সকে পেতে হলে অবশ্য খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে জুভেন্টাসকে। কারণ ১৯ বছর বয়সী উইঙ্গারের জন্য বেনফিকার বেঁধে দেয়া ১২০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লজ পরিশোধ করতে এরইমধ্যে রাজী হয়ে গেছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদেরও সামর্থ্য আছে এ অর্থ পরিশোধ করার। সুতরাং দুই রোনালদোকে একসঙ্গে পেতে হলে যা করার দ্রুত করতে হবে তুরিনের বুড়িদের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টসহোয়াও ফেলিক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই বছর পরে মঞ্চে বিবার

পরবর্তী

আবাহনীর শিরোপা ছাপিয়ে সৌম্যর অপরাজিত ২০৮

পরবর্তী

আবাহনীর শিরোপা ছাপিয়ে সৌম্যর অপরাজিত ২০৮

যুগ থেকে যুগান্তর নিরন্তর সত্যজিৎ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT