চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের কথা গুগলকে দিয়ে লেখাতে চাইলে যা করবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গুগল ডকস

গুগল ডকস

কণ্ঠস্বর শুনে তার লিখিত রূপ দেয়া এবং নোট তৈরি আরও সহজ করবে গুগল ডকস । শুধু মুখে বলেই গুগল ডকসকে দিয়ে লিখিয়ে নেয়া যাবে প্রয়োজনীয় যেকোন কিছু।

এখন একজন ব্যক্তিকে যেহেতু দিনে বহু কাজ সামলাতে হয়, তাই লেখার কাজটি আরও সহজ করতে গুগল ডকস ব্যবহার আগের চেয়েও সহজ করা হয়েছে। তাই গুগল ডকস ব্যবহার করে কেউ চাইলে নিজের বলা কথাকেই দেখতে পাবেন লিখিত রূপে।

এই সুবিধা পেতে হলে আপনার কম্পিউটারে থাকতে হবে গুগল ক্রোম ব্রাউজার এবং কম্পিউটারের সঙ্গে সংযুক্ত রাখতে হবে একটি কার্যকর মাইক্রোফোন।

যেভাবে কার্যকর হবে গুগল ডকসের ভয়েস টাইপিং
নিজের কণ্ঠের নির্দেশনায় কিছু লিখতে চাইলে গুগল ডকস পেইজের টুলস অপশনের ড্রপডাউন মেন্যুতে যান। এরপর একটি ভাষা নির্ধারণের অপশন আসবে। সেখানে আপনি কোন ভাষায় লিখতে চান সেটি নির্বাচন করুন। এটা করার পর একটি মাইক্রোফোন আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করুন।

এরপর আপনি যা লিখতে চান তা শুদ্ধভাবে উচ্চারণ করলে তাকে লিখিত রূপ দিতে শুরু করবে গুগল ডকস। এখানে দাঁড়ি, কমা অর্থাৎ যতি চিহ্নের ব্যবহারও সহজ। আপনি যেখানে যে চিহ্ন বসাতে চান সেটি উচ্চারণ করলে যতি চিহ্নটি বসে যাবে ঠিক জায়গায়।

শুধু কণ্ঠে উচ্চারিত শব্দের লিখিত রূপই নয় একইভাবে লিখিত কোন কিছুর এডিটও করা যাবে গুগল ডকসে। এডিটিং করতে আপনার কণ্ঠে ‘কপি’, ‘পেস্ট’ এমন নির্দেশনাও দেয়া যাবে।

Reneta

কিছু সাবধানতা
গুগল ডকসে কণ্ঠের নির্দেশনায় একেবারেই নির্ভুল টাইপ বা লেখা নাও পেতে পারেন। এজন্য লেখা শুদ্ধ করতে ভয়েস টাইপিং অন থাকার পরও আপনি তা ঠিক করে নিতে পারবেন আপনার মাউস-কিবোর্ডের সাহায্যে।

আর গুগল ডকসে ভয়েস নির্দেশনায় টাইপ করতে চাইলে সবচেয়ে ভালো হলো নিরব কোন জায়গা বেছে নেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল ডকস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT