চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের সবচেয়ে বড় ফুটবল ম্যাচে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়ান ফুটবল দলের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ দল। বাংলাদেশের তুলনায় বহুগুণে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের, ফুটবলের সবেচয়ে বড় আসর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে চারবার। আর ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশ যেখানে ১৭০ তম অবস্থানে সেখানে অস্ট্রেলিয়ার অবস্থান ১০৯ ধাপ এগিয়ে ৬১ নাম্বারে।

বুধবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় পার্থের এনআইবি স্টেডিয়ামে সকারুদের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ দারুণ শক্তিশালী হলেও শেষবিন্দু দিয়ে লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।

তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে থাকলেও বাংলাদেশের সঙ্গে হোম ম্যাচের আগে স্বস্তিতে নেই টিম-সকারু। ইনজুরিতে খেলছেন না গোলকিপার ম্যাট রায়ানসহ ৪ ফুটবলার। টিম কম্বিনেশন নিয়ে সমস্যার পাশপাশি আর্থিক দেনাপাওনা নিয়েও ফেডারেশনের সঙ্গে বোঝাপড়া নেই অস্ট্রেলিয়া দলের। তবে কিরঘিজস্তানের সঙ্গে বাছাই পর্বের প্রথম ম্যাচের জয়ের ধারা বজায় রাখতে চাইছে টিম-কাহিল ও তার দল।

ফিফা র‌্যাঙ্কিয়ের ৬১ নম্বর দল অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করছে র‌্যাঙ্কিংয়ের ১৭০ নম্বরে থাকা বাংলাদেশ। অনুমিতভাবেই এগিয়ে আছে সকারুজরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন টমাস রোজিক। এছাড়া ম্যাথিউ লেকি ও নাথান বার্নস একটি করে গোল করেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানের চাকরি চেয়ে অদ্ভুত বিজ্ঞাপন

পরবর্তী

গণপরিবহন সংকটের সঙ্গে সিএনজি অটোতে বাড়তি ভাড়া আদায়

পরবর্তী

গণপরিবহন সংকটের সঙ্গে সিএনজি অটোতে বাড়তি ভাড়া আদায়

গণপরিবহন সংকটের সঙ্গে সিএনজি অটোতে বাড়তি ভাড়া আদায়

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT