চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের মধ্যে বৈঠক শেষে বঙ্গভবনে সার্চ কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ইসি পুনর্গঠনের সার্চ কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম সুপারিশ করে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন কমিটির সদস্যরা।

এর আগে বিকেল সাড়ে ৪টায় নামের চূড়ান্ত তালিকা তৈরি করতে সার্চ কমিটির সদস্যরা জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন।

একটি সূত্র জানিয়েছে, সিইসি হিসেবে সাবেক দুই সচিব আলী ইমাম মজুমদার ও এটিএম নূরুল হুদার নাম সুপারিশ করেছে সার্চ কমিটি।

দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত এবং চেয়ার হারাবার ভয় না থাকা সাহসী মানুষদেরই নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া হবে বলে জানায় সার্চ কমিটি।

রোববার কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারের প্রভাবমুক্ত হয়েই সার্চ কমিটি ইসি পুনর্গঠনে নাম প্রস্তাব করবে।

সবার কাছে গ্রহণযোগ্য ইসি নিয়োগে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইতোমধ্যে ২ দফা বৈঠক করেছে কমিটি।

Reneta

যোগ্যতার মানদণ্ডে কারা আসবেন, আর যোগ্যতার মানদণ্ডটা কি সে বিষয়ে এর মধ্যেই স্পষ্ট করে বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, বিশিষ্ট নাগরিকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে ৭০ বছরের উর্ধ্বে কাউকে নিয়োগ দেয়া হবে না।

তবে ছাত্র জীবনে রাজনীতি করলেও পরে যাদের কর্মকাণ্ডে দলীয় প্রভাব পড়েনি, সেসব ব্যক্তিদের নিয়েই ইসি গঠন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি আরো বলেন, সরকারের প্রভাবমুক্ত হয়ে আগামীর জন্য এমন নির্বাচন কমিশন গঠন করা হবে, যারা রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত হয়ে প্রশাসন আর আইন শৃংঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দিতে পারবেন। নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন পুনর্গঠনসার্চ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT