চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের ছাড়িয়ে শ্রীলঙ্কার বিশাল পুঁজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টসের সময় অধিনায়ক দিমুথ করুনারত্নে বললেন, ‘আমরা টুর্নামেন্টে আড়াইশ রান টপকাতে পারছি না। কেউ সেঞ্চুরি পাচ্ছে না। টপ ও মিডলঅর্ডারের ব্যর্থতা বোঝাতে এগুলো যথেষ্ট।’ প্রথম ইনিংস শেষে অন্তত করুনারত্নের এই আক্ষেপ মুছে গেছে। আড়াইশ’র গণ্ডি টপকে তিনশও ছাড়িয়ে গেছে লঙ্কানরা। একজন সেঞ্চুরিও পেয়েছেন।

খাতা-কলমে এখনো সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যায়নি শ্রীলঙ্কার। তবে অঙ্কটা এতটাই জটিল যে, বিশ্বকাপের শেষ চারে যাওয়া প্রায় অসম্ভব লঙ্কানদের জন্য। কিন্তু বাড়ির টিকিট হাতে নিয়ে নামা ম্যাচেই নিজেদের ছাড়িয়ে গেল তারা। চলতি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রানের স্কোর গড়ল। আসরের ষষ্ঠ সর্বোচ্চ দলীয় স্কোর এটি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৭ রানই ছিল এই বিশ্বকাপে ম্যাথুজ-মালিঙ্গাদের সেরা সংগ্রহ। এই বিশ্বকাপে প্রথম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন আভিস্কা ফার্নান্দো।

ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই বিশ্বকাপের লিগপর্ব থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে। স্বাভাবিকভাবেই দু’দলের মুখোমুখি লড়াই নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় টস ভাগ্য সঙ্গ দেয় উইন্ডিজকে। টস জিতে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে।

ওপেনিং জুটিতে ৯৩ রান তুলে হোল্ডারের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেছে শ্রীলঙ্কা। সেটিও আবার ১৫ ওভারে। ৪৮ বলে ৩২ রান করে প্রথমে ফেরেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। অধিনায়ক ফিরলেও বেশ চালিয়ে খেলেন আরেক ওপেনার কুশল পেরেরা। কিন্তু ৫১ বলে ৬৪ রান করে ‘আত্মহত্যার’ সামিল এক রানআউট হন ‘জয়সুরিয়ার ক্লোন’ খ্যাত পেরেরা।

দুই ওপেনারের মতো রান পেয়েছেন শ্রীলঙ্কার পরের ব্যাটসম্যানরাও। মিডলঅর্ডারে কুশল মেন্ডিস ৩৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৬ রান করে যান। তবে আসল কাজটা করেছেন আভিস্কা ফার্নান্দো। ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে এই বিশ্বকাপে প্রথম কোনো শ্রীলঙ্কান হিসেবে তিনঅঙ্ক তুলে নিয়েছেন। আগে আট ওয়ানডে তার নামের পাশে ছিল মাত্র একটি ফিফটি। নবম ম্যাচে এসে দেখা পেলেন সেঞ্চুরির।

Reneta

ঠিক ১০০ বলে আট চার ও দুই ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন আভিস্কা। শেষ পর্যন্ত ১০৩ বলে নয়টি চার ও দুই ছক্কায় ১০৪ রান করে শেলডন কটরেলের শিকার হন।

ফার্নান্দোকে দারুণ সঙ্গ দেন লাহিরু থিরিমান্নে। ৩৩ বলে চারটি চারের সাহায্যে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার স্কোর থামে ৬ উইকেটে ৩৩৮ রানে।

দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার অধিনায়ক জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন ফ্যাবিয়েন অ্যালেন, ওসানে থমাস ও শেলডন কটরেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT