চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের কাজটা সেরে অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁচা-মরার লড়াই। এরমাঝে বেরসিক বৃষ্টি এসে দিচ্ছিল বাগড়া। টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও। শেষপর্যন্ত মাঠে নামতে পেরেছে ইংল্যান্ড। টি-টেন হয়ে যাওয়া ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে বড় ব্যবধানে। সঙ্গে বিশ্বকাপের সুপার এইটের রাস্তা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তবে তাকিয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে। অজিরা সকালে স্কটল্যান্ডকে হারানোর উপর নির্ভর করছে ইংল্যান্ডের সেরা আটে খেলা।

এই গ্রুপে চার ম্যাচ খেলে ফেলা ইংল্যান্ডের পয়েন্ট ৫, রানরেট ভালো (৩.৬১১)। স্কটল্যান্ডেরও ৩ ম্যাচে পয়েন্ট ৫, তারা ভোরে মুখোমুখি হচ্ছে অজিদের। সুপার এইট আগেই নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে পয়েন্ট ৬।

অ্যান্টিগায় হিসাব জটিল হয়ে ওঠা ‘বি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নামিবিয়াকে ৪১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে ইংলিশদের বিশ্বকাপ যাত্রা থেমে যেত। খেলা গড়িয়েছে ঘণ্টা তিনেক পর।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টিতে শেষপর্যন্ত ১০ বাই ১০ ওভারের খেলা হয়েছে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১২২ রান তোলে ইংল্যান্ড। নামিবিয়ার সামনে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৮৪ পর্যন্ত যেতে পারে নামিবিয়া।

বেয়ারস্টো ৩ চার ও ২ ছয়ে ১৮ বলে ৩১ করে ভিত গড়ে দেন। ম্যাচসেরা ব্রুক ৪ চার ও ২ ছয়ে ২০ বলে অপরাজিত ৪৭ করে সেটাকে পূর্ণতা দেন। শেষদিকে মঈন ৬ বলে ২ ছয়ে ১৬ ও লিভিংস্টোন ৪ বলে ১৩ করলে রানরেট বাড়ানোর মতো পরিস্থিতি পায় ইংল্যান্ড।

নেমে ভন লিনজেনের ৩৩, নিকোলাসের ১৮ ও ওয়াইজের ১২ বলে ২৭ রানেও লড়াই জমাতে পারেনি নামিবিয়া।

Reneta

আর্চার ও জর্ডান একটি করে উইকেট নেন। টাইট বোলিংয়ের দিনে টপলে ২ ওভারে ৬ রান দেন, কারেন দেন ২ ওভারে ১৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়া২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT