চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের একাডেমিকে কাজে লাগাতে শিখে গেছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে শিরোপার ধারে অনেকাংশে এগিয়ে থাকলেও একটা জায়গায় খামতি ছিল রিয়াল মাদ্রিদের। নিজেদের বিশ্বমানের একাডেমি থাকা সত্ত্বেও বার্সার লা মাসিয়ার মতো খেলোয়াড় তৈরি ও বিক্রির দিকে বেশ পিছিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। সেই সময় যে পাল্টাচ্ছে, প্রমাণ রেখে চলেছে স্প্যানিশ ক্লাবটি। গত চার বছরে একাডেমি থেকে অর্থও আয় শুরু করেছে রিয়াল।

একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় বিক্রি করে গত চার বছরে প্রায় ২৫০ মিলিয়ন ইউরো আয় করেছে রিয়াল। যা তাদের ক্লাব ইতিহাসে রেকর্ড। একাডেমির খেলোয়াড় বিক্রি করেও যে ভালো আয় করা সম্ভব, তখন থেকেই বিষয়টি উপলব্ধি করা শুরু করে ক্লাবটি।

একাডেমির খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ডটি আলভারো মোরাতার। রিয়ালের একাডেমির সবচেয়ে প্রতিভাবান ফুটবলারও বলা হয় তাকে। ২০১৭ সালে ৬৬ মিলিয়ন ইউরোয় এ ফরোয়ার্ডকে চেলসিতে দেয় রিয়াল। মোরাতা তারও আগে ২০১৪ সালে ২২ মিলিয়ন ইউরোয় ধারে খেলে এসেছেন জুভেন্টাসে। ২০১৬ সালে ফেরত এলেও এক মৌসুমের বেশি আর খেলা হয়নি সান্তিয়াগো বার্নাব্যুতে।

চলতি মৌসুমে সবমিলিয়ে ৪৫ মিলিয়ন ইউরোতে ইন্টারের কাছে ডিফেন্ডার আশরাফ হাকিমিকে বিক্রি করেছে রিয়াল। নিজের প্রতিভা থাকা সত্ত্বেও দানি কারভাহালের কাছে জায়গা হারিয়ে দুই মৌসুম বরুশিয়া ডর্টমুন্ডে খেলে ইতালিতেই জায়গা হয়েছে প্রতিভাবান মরোক্কান ডিফেন্ডারের।

তিনে আছেন মার্কোস লরেন্তে। রিয়ালের মূল দলে খেলার যথেষ্ট সক্ষমতা থাকার পরও মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকোতে পাড়ি জমাতে হয়েছে এ ফরোয়ার্ডকে। সান্তিয়াগো সোলারির দলে নিয়মিত জায়গা হলেও দ্বিতীয় মেয়াদে জিদান কোচ হয়ে আসার পরে ব্রাত্য হয়ে যান, পরে ৩০ মিলিয়ন ইউরোতে পাড়ি জমান শহরের পাশের ক্লাবে।

২০১৬ সালে ২৫ মিলিয়ন ইউরোয় হেসেকে কিনেছিল পিএসজি। নিজের নামের সুবিচার করতে না পারায় লাস পালমাস, স্টোক সিটি, রিয়াল বেটিসের পর এখন পর্তুগালের স্পোর্টিং সিপির হয়ে খেলছেন এ ফরোয়ার্ড।

Reneta

২০১৯ সালে আরেক খেলোয়াড়কে বিক্রি করেছে রিয়াল, ২২ মিলিয়ন ইউরোতে বেনফিকার কাছে দেয় ডি থমাসকে। এছাড়া ২০০৯ সালে সেভিয়া ১৯ মিলিয়নে কিনেছিল আলভারো নেগ্রেদোকে।

ছোট ছোট দামে প্রতি বছর খেলোয়াড় বিক্রি করে রিয়াল। ২০১৬ সালে ৭ মিলিয়নে ডেনিস চেরিসেভকে ভ্যালেন্সিয়ার কাছে, মারিয়ানো ডিয়াজকে ৮মিলিয়নে লিওঁর কাছে, আর ৭ মিলিয়নে বুরুগি বিক্রি হয়েছিলেন আলাভেসের কাছে। সবমিলিয়ে ২০১৬ সালের পর থেকে একাডেমির খেলোয়াড় বিক্রি করে রিয়ালের আয় দাঁড়িয়েছে ২৪৬ মিলিয়ন ইউরো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানমোরাতারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT