চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদেরই ফেভারিট বলছেন প্লাঙ্কেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিগ ম্যাচের আগে চাপমুক্ত থাকার লক্ষ্যে সাধারণত প্রতিপক্ষকে ফেভারিট তকমা দেন ক্রিকেটাররা। সেই পথে হাঁটেননি লিয়াম প্লাঙ্কেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে সরাসরি নিজ দেশকেই ফেভারিট বলেছেন ইংলিশ পেসার।

গ্রুপপর্বের লড়াইয়ে ইংল্যান্ডকে হারাতে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। মাঝদিকে পথ হারিয়ে ফেলা স্বাগতিকরা শেষ দুই ম্যাচে জিতে সেমিফাইনালে জায়গা করে নেয়।

অন্যদিকে নিজেদের শেষ লিগ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে টেবিলের দুইয়ে থেকে সেমিতে যায় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে জিততে পারলে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বাদ পাবে ইংলিশরা।

ফাইনালের প্রত্যাশাটা স্বাগতিকরা ভালোভাবেই করছে। প্লাঙ্কেটের কথাতেই সেটা স্পষ্ট, ‘আমি যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে ফিরেছি। আমরা জানি যখন আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, তখন বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি।’

সাত ম্যাচের তিনটিতে হেরে গ্রুপপর্ব থেকে ছিটকে পড়ার হুমকি ছিল ইংল্যান্ডের সামনে। সেখান শেষ দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে স্বাগতিকরা। এখন বুনছে শিরোপার স্বপ্ন।

Reneta

১৯৯২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো জয় পায়নি ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপের শেষ পাঁচ আসরে চারবারই শিরোপা জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেটি থেকে মাত্র দুকদমের দূরত্ব। পথে সেমির আগে নিজেদেরই এগিয়ে রাখলেন ৩৪ বছর বয়সী প্লাঙ্কেট।

‘আমরা পরাজিত হয়েছি এবং ঘুরে দাঁড়িয়েছি। আমরা নিজেদের ক্রিকেটটা খেলতে শুরু করেছি এবং জানি আরও উন্নতি করতে পারি। এটি অনেক বড় ম্যাচ। তারা অনেক ভালো দল। তবে গত দুটি ম্যাচে আমরা দেখিয়েছি, আমরা আরও সামনে যেতে পারি। এটি কঠিন ম্যাচ হবে। তবে মনে করি আমরাই ফেভারিট।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াকে হারানোর মন্ত্র জানালেন স্টোকস

পরবর্তী

যে কারণে ‘প্যারাসাইট’ দেখা উচিত সিনেমাপ্রেমীদের

পরবর্তী

যে কারণে 'প্যারাসাইট' দেখা উচিত সিনেমাপ্রেমীদের

বিতর্কের মুখে সৌদি আরবে যাচ্ছেন না নিকি মিনাজ

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT