সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ তার ফেসবুক পেজে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে লিখেছেন, সেই আজ ঘরে ঘরে রাজাকারের প্রতি ঘৃণার পাহাড় গড়ে উঠেছে একমাত্র তাঁদের হাত ধরে, আমি বিশ্বাস করি।
তাই যে যাই বলুক অন লাইন এক্টিভিস্টদের ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারকে সহজভাবে যৌক্তিক উপস্থাপন করবার অমন কাউকে খুঁজে পাইনি একসময়।
‘এ দলের কাউকে খুব ভালো করে চিনি না আমি, কিন্তু এইজন্যই যখন বুক ফুলিয়ে মুজাহিদ অথবা সাকার রায় নিয়ে গর্ব করি ঠিক সেই মুহূর্তে অন লাইনের এই যোদ্ধাদের জন্য পরম ভালোবাসা জমা হয় বুকের ভিতর।’
‘আবার অন্যদিকে যখন এঁদেরকে দিনের পর দিন নির্মমভাবে খুন হতে দেখি ঠিক সেই মুহূর্তে নিজেকে খুব স্বার্থপর মনে হয়।’






