চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর মুলতবির আবেদন আর গ্রহণ নয়: আদালত

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
২:৪৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানির দিন ৩ মে ঠিক করেছেন আপিল বিভাগ। এ দফা সময় আবেদন মঞ্জুর করলেও আদালত বলেছেন, ওই দিনই আবেদনের শুনানি হবে। মুলতবির আবেদন আর গ্রহণ করা হবে না।

মতিউর রহমান নিজামীর পক্ষে করা রিভিউ আবেদনের শুনানি প্রথমবারের মতো আপিল বিভাগের কার্যতালিকায় আসে ২৯ মার্চ। ওইদিন আসামিপক্ষের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত অসুবিধার কথা বলে সময় নেন। নতুন তারিখ ১০ এপ্রিল ঠিক করার পর এবার নিজেই সময়ের আবেদন করেন খন্দকার মাহবুব হোসেন।

সময় চাওয়ার বিষয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, এটি স্পর্শকাতর একটি মামলা, যার নিষ্পত্তির দিকে তাকিয়ে আছে সারা দেশ।

নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রধান বিচারপতি ঠিকই বলেছেন যে এটা একটা স্পর্শকাতর মামলা। এই মামলার শুনানিতে যত বিলম্ব হবে মিডিয়াতে ততই বিভিন্ন ধরণের বক্তব্য আসে। তাই আমরা অল্প সময়ের মধ্যে এ মামলার নিষ্পত্তি চাই।

এর্টনি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আদালত বলেছেন এ ধরণের মামলাগুলো নিষ্পত্তি না হলে বিভিন্ন ধরণের কানা-ঘুসা হতে থাকে, সুতরাং এগুলো নিষ্পত্তি হওয়া দরকার।

দু’পক্ষের বক্তব্য শোনার পর আদেশ দেন আপিল বিভাগ।

Reneta

চলতি বছরের ৬ জানুয়ারি জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামীমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT