চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সাবমেরিন: বিস্ফোরণের শব্দ কি সব শেষের ইঙ্গিত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন জলসীমায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন নৌবাহিনীর সাবমেরিন এআরএ সান হুয়ান যে জায়গা থেকে নিখোঁজ হয়েছিল সাউথ আটলান্টিক মহাসাগরের সেই স্থান থেকে ‘বিস্ফোরণের’ শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

আর্জেন্টাইন নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন এনরিকে বালবি জানান: ঘটনাস্থলে অস্বাভাবিক, ক্ষণস্থায়ী এবং তীব্র অ-পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। নিখোঁজ হওয়ার আগে এআরএ সান হুয়ান সর্বশেষ যেখানে ছিল তার কাছেই এই বিস্ফোরণ ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।

‘অস্ট্রিয়ায় নিয়োজিত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা এই তথ্য জেনেছি। আমরা শুধু বিস্ফোরণের স্থান সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এর কারণ জানতে পারিনি। এর সূত্র ধরে এখানে উদ্ধার তৎপরতা চালানো হবে’, বলেন আর্জেন্টাইন নৌবাহিনীর এই মূখপাত্র।

গত ১৫ নভেম্বর সাউথ আটলান্টিক মহাসাগরে ৪৪ ক্রু নিয়ে নিখোঁজ হয় সাবমেরিন এআরএ সান হুয়ান। এর আগেও ওই সাবমেরিন থেকে কিছু সংকেত পাওয়া গেছে বলে ধারণা করা হয়। সেই সূত্র ধরেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

উদ্ধার অভিযানে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, পেরু, সাউথ আফ্রিকা, উরুগুয়ে এবং যুক্তরাজ্য জাহাজ ও বিমান দিয়ে সহযোগিতা করছে। এছাড়া যুক্তরাষ্ট্র দুটি সমুদ্রতলের যান পাঠিয়েছে।

নাসার একটি গবেষণা বিমানও ওই এলাকার ওপর দিয়ে পাঠানো হয়। তবে এটি কোনকিছু শনাক্ত করতে পারেনি।

দিন গড়িয়ে যাচ্ছে আর ধীরে ধীরে ফিকে হচ্ছে সাবমেরিন এআরএ সান হুয়ান খুঁজে পাওয়ার সব সম্ভাবনা। এখনো ক্রুদের ফেরত পেতে পরিবারের লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ট্যাগ: আর্জেন্টিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুল তার কবেকার…

পরবর্তী

অতীত অভিজ্ঞতায় আশার আলো কম দেখছে রোহিঙ্গারা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অতীত অভিজ্ঞতায় আশার আলো কম দেখছে রোহিঙ্গারা

প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবেকবান কোন মানুষ বিএনপিকে ভোট দেবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT