চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ ছেলে ‘ইস্যু’তে মীর কাসেমের প্রাণভিক্ষার অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নিখোঁজ ছেলের খোঁজ পাওয়ার পর তার সঙ্গে পরামর্শ করে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। বুধবার দুপুরে স্বামীর সঙ্গে সাক্ষাত শেষে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আয়েশা খাতুন।

তিনি জানান, ছেলে ব্যারিস্টার আহমেদ মীর কাশেম তার স্বামীর আইনজীবী প্যানেলের সদস্য। এ ছাড়া তিনি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্তের আগে তিনি ছেলেকে ফেরত চান। ছেলের সঙ্গে পরামর্শ করে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যতক্ষণ সময় আছে, ততক্ষণ অপেক্ষা করতে চান। সময় শেষ হয়ে গেলে ভিন্ন কথা।

আয়েশা খাতুন বলেন,  ‘বাবার জীবনের শেষ মুহূর্তে ছেলের কাছে থাকা একান্ত দরকার। ছেলেকে না পেলে মনের সন্তুষ্টিতে তাকে শেষ বিদায় জানাতে পারব না।’

তিনি বলেন,  ‘সাক্ষাত করতে গেলে স্বামী মীর কাশেম আলী আমাকে বলেছেন,  আমি অপেক্ষা করছি ছেলের জন্যে। তাকে পাওয়া গেলে সিদ্ধান্ত নিব রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হবে কি না। সাক্ষাত শেষে বিষয়টি আমরা জেল কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি।’

তিনি আরো বলেন, ‘আজ সাক্ষাত করতে এসেছিলাম, তার শেষ কাজগুলো কীভাবে সম্পন্ন করবো সে বিষয়ে পরামর্শ করতে। এটা শেষ দেখা নয়।’

এর আগে দুপুরে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে যান তার পরিবার। আর সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রিভিউয়ের রায় মীর কাসেম আলীকে পড়ে শোনানো হয়।

Reneta

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেম আলীর আবেদন খারিজ করে দেয়া আপিল বিভাগের রায়ের কপি কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ দিন সকালে মানবতাবিরোধী অপরাধে তার রিভিউ আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরে প্রাণভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় কার্যকর করা হবে তার ফাঁসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

জুন ৯, ২০২৬

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT