চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিখোঁজ’ চীনা কলামিস্ট পুলিশের হেফাজতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

চীনের বেইজিং থেকে হংকং যাওয়ার পথে ‘নিরুদ্দেশ’ হওয়া কলামিস্ট জিয়া জিয়া পুলিশ হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী ইয়ান শিন। গত মঙ্গলবার প্লেনে ওঠার আগেই তাকে পুলিশ বিমানবন্দর থেকে সরিয়ে নিয়ে যায়।

জিয়া জিয়ার আইনজীবী দেশটির গণমাধ্যমকে বলেছেন, বিমানবন্দর পুলিশ তাকে জানিয়েছে, ১৫ মার্চ বিমানবন্দর থেকে তাকে পৌর পুলিশ ধরে নিয়ে যায়। তিনি বলেন, ‘বিমানবন্দর শাখার কয়েকজন পুলিশ কর্মকর্তাও ওই ঘটনায় জড়িত ছিলেন। তাই তারা নিশ্চিত করে জানিয়েছেন যে জিয়া জিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।’

তবে ওই কলামিস্টকে ধরে নিয়ে যাওয়া বা কোথায় নিয়ে রাখা হয়েছে, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তার পরিবারকে এখনো কিছুই জানানো হয়নি।

এর আগে ইয়ান শিন জানিয়েছিলেন, জিয়া জিয়া গত মঙ্গলবার হংকংগামী প্লেনে চড়ার আগে স্থানীয় সময় রাত ৮টার দিকে তার স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেন। জিয়া জিয়া তখন জানান, তিনি হংকং যাওয়ার জন্য উড়োজাহাজে চড়তে যাচ্ছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি বলে বিবিসিকে জানান তিনি।

কিন্তু সেই রাতেই হংকংয়ে এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে আর পৌঁছাননি। পরদিন একটি লাঞ্চ অ্যাপয়েন্টমেন্টেও যাননি জিয়া জিয়া।

কিছুদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ চেয়ে গত ৪ মার্চ প্রকাশিত একটি বেনামী চিঠির কারণে বেশ আলোচনায় আসেন ত্রিশোর্ধ এই কলামিস্ট। চিঠিটি রাষ্ট্র পরিচালিত একটি ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং প্রকাশের কিছুক্ষণ পরই তা নামিয়ে ফেলা হয়।

ওই চিঠিতে বলা হয়, প্রেসিডেন্ট জিনপিং অতিরিক্ত ক্ষমতা নিজের কুক্ষিগত করে রেখেছে এবং নিজেকে ‘পূজনীয়’ হিসেবে তুলে ধরার চেষ্টায় আছেন। তাই তার পদত্যাগ করা দরকার। চিঠিতে জিনপিংয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।

জিয়া জিয়া ওই চিঠি প্রকাশের ব্যাপারে আগেই তার এক সম্পাদক বন্ধুকে সতর্ক করেছিলেন বলে দাবি করা হলেও ওই চিঠির ব্যাপারে কিছুই জানতেন না বলে ওই অভিযোগ অস্বীকার করেন জিয়া জিয়া। ‘লয়্যাল কমিউনিস্ট পার্টি সাপোর্টারস’ নামে লেখা চিঠিটি আসলে কে লিখেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগ: চীনচীনা কলামিস্ট নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুনিয়র ম্যাশও তাসকিন ভক্ত!

পরবর্তী

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১২

পরবর্তী

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১২

মা-বাবার কবরে শায়িত হচ্ছেন দিতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT