চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনিয়র ম্যাশও তাসকিন ভক্ত!

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১১:৫৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ব্যাঙ্গালুরু (কর্ণাটক), ভারত থেকে: বাবা বাংলাদেশের অধিনায়ক, দেশ-বিদেশে অন্যতম জনপ্রিয় এক ক্রিকেটার। তাতে কি, সাহেলের যে পছন্দ আরেকজনকে। তিনি তাসকিন আহমেদ!

শুনে নিশ্চয়ই আপনার অবিশ্বাস্য লাগছে। কিন্তু কিচ্ছু করার নেই, আসলেই তাই। তাসকিনের ব্যাপক ভক্ত মাশরাফিপুত্র সাহেল। আর এ তথ্য সাহেলের বাবা স্বয়ং মাশরাফি বিন মর্তুজাই দিয়েছেন।

ব্যাঙ্গালুরুতে শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে আড্ডা হচ্ছিলো মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। তাসকিন আর মাশরাফিকে রেখে বাকিরা তখন টিম বাসে করে চলে গেছেন মসজিদে। ম্যাশ আর তাসকিনের জিম শেষ হতে দেরি হওয়াতেই হোটেলের গেইটে এক সঙ্গে পাওয়া গেলো জাতীয় দলের দুই পেসারকে।

তাসকিনের গায়ে হালকা কমলা রংয়ের পাঞ্জাবি আর মাশরাফির নীল টি শার্ট। গেভারডিন প্যান্টের নীচের অংশ ভাঁজ করা রেখেছেন। দেখেই বোঝা যাচ্ছিলো নামাজের জন্য তৈরী হয়ে আসা দু’জনের।

কিন্তু দি রিজ কার্লটন হোটেলে পার্কিং থেকে তাদের নিজস্ব গাড়িটি কোনো কারণে হয়তো আসতে দেরিই করছিলো। তাই গল্প জমে গেলো আরও। সেদিনই ছিলো মাশরাফির মেয়ে হুমায়রা মর্তুজার জন্মদিন। মেয়েকে উইশ করার কথা জানিয়ে মাশরাফি শুরু করলেন ছেলের গল্প।

Reneta

ম্যাশ বলেন,“আমার পোলা তাসকিনের ভক্ত, টিভিতে তাসকিনরে দেখলেই দুই হাত উপড়ে উঠাইয়া উহহু ওয়া উহহু করা শুরু কইরা দেয়।” বিশ্বাস করেন ওর চেহারায় অন্যরকম এক ভালো লাগা প্রকাশ পায়। তাসকিনরে খুব পছন্দ। ওই সেলিব্রেশনটাও দেখে খুব খুশি হয়।

পাশে দাড়ানো তাসকিন আহমেদ তখন হেসে কুটি কুটি।

কিছুক্ষনের মধ্যে চলে আসলো কালো রংয়ের হোটেল সার্ভিস। মাশরাফি আর তাসকিন উঠে রওনা হলেন ব্যঙ্গালুরু শহরের সুলতান শাহ মসজিদের উদ্দেশ্যে।

এর একদিন পরই এলো তাসকিনের জন্য অসম্ভব মন খারাপের একটি দিন। আর তার পরের দিন আইসিসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের জন্যই অভিভাবকসুলভ আবেগ চেপে রাখতে পারেন নি  বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

অধিনায়ক বাবা আর তার দু’বছর বয়সী ছেলে সাহেলের ‘প্রিয়পাত্র’ তাসকিন আহমেদের জন্য থাকলো অনন্ত শুভ কামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT