চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪৭ দিন পর তাইওয়ানের প্রেমিক যুগলকে হিমালয় থেকে উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

নিখোঁজের ৪৭ দিন পর লিয়াং নামে তাইওয়ানের এক যুবককে হিমালয় থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে নিখোঁজ হওয়া তার প্রেমিকাকে মৃত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী একটি দল নেপালের ধাদিং জেলার টিপলিং গ্রামের কাছে আড়াই হাজার মিটার একটি গভীর খাদ থেকে ২১ বছর বয়সী ট্রেকার যুবক লিয়াং শেং ইয়েহকে উদ্ধার করে। সেসময় তারা একই স্থান থেকে তার প্রেমিকা ১৯ বছর বয়সী লিউ চেন চুনের মরদেহ উদ্ধার করে।

গত ১০ মার্চ থেকে ওই প্রেমিক যুগল নিখোঁজ ছিল বলে পরিবারের  বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে প্রথমে গ্রামবাসী দুঃসাহসী ওই ভ্রমণকারী যুগলকে দেখতে পায়। পরে দ্রুত সেখানে একটি হেলিকপ্টার পাঠানো হয়।

উদ্ধারের পর ওই যুবককে কাঠমুন্ডুর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। সে ধীরে ধীরে কথা বলছে বলে চিকিৎসক জানিয়েছেন।

একজন চিকিৎসক বলেন, ‘লিয়াং জানিয়েছে তার প্রেমিকা তিনদিন আগে মারা গেছে। তার কোন গুরুতর আঘাত ছিল না, তবে তার শরীরে পোকামাকড়ের কামড়ের চিহ্ন ছিল।’

Reneta

চিকিৎসক আরো বলেন, ‘নিখোঁজের সাত সপ্তাহে লিয়াংয়ের ৩০ কেজি ওজন কমেছে। উদ্ধারের সময় তার মাথা ভর্তি উকুন ছিল এবং পা শূককীটে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে সে পানি এবং লবনের ওপর নির্ভর করে টিকে ছিল।’

এই পাহাড়েই ওই ‍যুগল ট্রেকিং করছিল

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই যুগল গত ফেব্রুয়ারিতে ভারত থেকে নেপালে যায়। নেপালের ধাদিং গ্রামে ৯ মার্চ তাদের শেষবারের মতো দেখা যায়। সেখানে তারা ভারী তুষারপাতের সময় ট্রেকিংয়ে যায়।

মিসিংট্রেকার ডটকম নামের একটি ওয়েবসাইট জানায়, ট্রেকিং অভিযান শুরুর আগেই তারা লাগেজ হারানোসহ কিছু সমস্যার মুখে পড়ে।

উদ্ধারকারী দলের একজন সদস্য জানান, ‘ধারণা করা হচ্ছে ধাদিং গ্রাম থেকে ঘাটরাং গ্রামের দিকে অগ্রসর হওয়ার পথে তারা পিছলে গভীর খাদে পড়ে যায়। এরপর আর তারা সেখান থেকে উঠতে পারেনি।’

এছাড়া লিউ ফেসবুকে এভাবে একটি স্ট্যাটাসও দেয় যে, ‘মনে হচ্ছে এখান থেকে আর ফিরতে পারবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইওয়াননেপালহিমালয় পর্বত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT