বিনোদন

নিক-প্রিয়াঙ্কার মুম্বাই রিসেপশনে তারকাদের ঢল

নিক-প্রিয়াঙ্কার মুম্বাই রিসেপশনে তারকাদের ঢল

গত ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে রাজকীয় আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। তবে বিয়ে শেষ হলেও এর আনুষ্ঠানিকতা যেন কোন ভাবেই শেষ হচ্ছে না।

বিয়ের ১৯দিন পর গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মুম্বাইয়ের প্রথম রিসেপশন। আর ঠিক তার একদিন পরই ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় তাদের দ্বিতীয় দফার মুম্বাই রিসেপশন। যেখানে প্রিয়াঙ্কার পরণে ছিল সাদা ঝলমলে পোশাক, আর নিক বেছে নিয়েছিলেন ময়ূরকণ্ঠী রংয়ের স্যুট।

উক্ত এই অনুষ্ঠানে বেশ কয়টি বলিউডি গানে কোমর দুলাতে দেখা যায় এই নবদম্পতিকে। এছাড়া রণবীর-দীপিকা দম্পতিরও দেখা মেলে ডান্স ফ্লোরে। মুম্বাইয়ের  তাজ ল্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বলিউডের সব নামীদামি তারকারা।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, কাজল, এ আর রহমান, হেমা মালিনী, রেখা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, সঞ্জয় লীলা বানশালি, কিয়ারা আদভানি, সঞ্জয় দত্ত, ভূমি পেড়েনকার,  কঙ্গনা রানাউত, করণ জোহর, শহীদ-মিরা দম্পতি, আনুশকা শর্মা, সুরুজ পাঞ্চুলিসহ আরো অনেকে।

বিষয়:এ আর রহমান কাজল কিয়ারা আদভানি ক্যাটরিনা কাইফ দীপিকা পাড়ুকোন নিক- প্রিয়াঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…