চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ মার্কেটে সংঘর্ষ: আরও ২ দোকানকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১০, মে ২০২২
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাতকারী আরও দুইজন ফাস্টফুডের দোকানকর্মী মো. কাওছার ও বাবুু হোসেনকে গ্রেপ্তর করেছে গোয়েন্দা পুলিশ। 

ডিবি বলছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া আসামীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর আগে ঘটনার অপর দুজন সূত্রপাতকারী ফাস্টফুড দোকানকর্মী সজীব ও বাপ্পীকে গ্রেপ্তার করে র‌্যাব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, নিউমার্কেটে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যে দোকান থেকে ঘটেছিল তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাদের হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

১৮ এপ্রিল রাতে, নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মচারীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ৪ জনকেই গ্রেপ্তার করা হলো। রাজধানীর হাজারীবাগ থেকে ক্যাপিটাল ফাস্টফুডের দোকানকর্মী কাওছার ও বাবুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে সজীব ও বাপ্পীকে গেপ্তার করে ব্যাব।

সংঘর্ষে শতাধিক আহত হন এবং নাহিদ নামের একজন কুরিয়ার সার্ভিসকর্মী ও মোরছালিন নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় জড়িতদের সনাক্তে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলছে, টেবিল বসানো নিয়ে ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুডের দোকানের কর্মচারীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার এক পর্যায়ে, ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী, বাপ্পি তার বন্ধু, ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে নিয়ে আসেলে বাপ্পিদের সাথে ক্যাপিটাল ফাস্টফুডের কাওছার ও বাবুদের সংঘর্ষের ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

Reneta

ডিবি রমানা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঐ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারেও অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২নিউ মার্কেট সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে ওট চাষের সম্ভাবনা

পরবর্তী

মন থেকে তার জন্য ভালোবাসা

পরবর্তী

মন থেকে তার জন্য ভালোবাসা

দুবাইতে খাবার সরবরাহকারী বিদেশি চালকদের ধর্মঘট

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT